Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা মারা গেছেন, দাফন আজ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১০:০০ এএম

খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা মারা গেছেন, দাফন আজ

সাঙ্কু পাঞ্জা

Advertisement

ঢালিউডের জনপ্রিয় খল-অভিনেতা সাঙ্কু পাঞ্জা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বের নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  

এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি বলেন, সাঙ্কু পাঞ্জা ভাই বেশ কয়েক বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ২টায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। 

সাঙ্কু পাঞ্জার মরদেহ পিজি হাসপাতাল থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাসুমাবাদে তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে বলে তিনি জানিয়েছেন। সেখানেই আজ শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে। 

উল্লেখ্য, জন্মসূত্রে গ্রামের বাড়ি ময়মনসিংহ। তার দুই মেয়ে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য ছিলেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সাঙ্কু পাঞ্জার। এর পর একের পর এক সিনেমায় কাজ করে যান তিনি। এ খল-অভিনেতা প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম