Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভারতের সঙ্গে পাকিস্তানি সিনেমার তুলনা, যা বললেন মাহিরা খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০১:৩৭ পিএম

ভারতের সঙ্গে পাকিস্তানি সিনেমার তুলনা, যা বললেন মাহিরা খান

মাহিরা খান। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান।  তিনি শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়  আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাবে তার সিনেমা ‘লাভ গুরু’।  এতে পাকিস্তানের আরেক বড় মাপের তারকা হুমায়ুন সাঈদের সঙ্গে দেখা যাবে তাকে। 

বর্তমানে ‘লাভ গুরু’র প্রচার বেশ জোরেশোরেই চলছে।  সম্প্রতি মাহিরা খান দুবাইতে ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’ ও সংবাদ সম্মেলন করেছেন।  এতে একজন একজন সাংবাদিক মাহিরাকে জিজ্ঞাসা করেন- বলিউডে শাহরুখ খানের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা কেমন এবং পাকিস্তানি সিনেমা কি এখন ভারতীয় সিনেমার মতো প্রযুক্তিগত স্তরে পৌঁছেছে কিনা?

জবাবে মাহিরা খান বলেন, ‘ওই গল্পটি এখন বেশ পুরোনো।  আপনার আমাকে ‘‘লিজেন্ড অফ মওলা জাট’’ সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত ছিল। ‘‘মওলা জাট’’-এর নির্মাণের স্তর এই উপমহাদেশে অতুলনীয়।  সিনেমাটি অন্যান্য আন্তর্জাতিক সিনেমার মতোই দুর্দান্ত।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তির দিক থেকে, আমি মনে করি আমরা দিন দিন উন্নতি করছি। আমার মনে হয় না এর কোনও তুলনা করা উচিত, ‘লাভ গুরু’র ভিজ্যুয়াল এবং সাউন্ড আপনাদের ভালো লাগবে।’

মাহিরা খান ‘হামসাফার’,  ‘শেহর-এ-জাত’ এবং ‘হাম কাহান কে সচ্চে থে’- এর মতো বেশ কিছু হিট নাটক দর্শকদের উপহার দিয়েছেন।  ‘সুপারস্টার’ এবং ‘কায়েদ-এ-আজম জিন্দাবাদ’র মতো সিনেমাতেও তুলে ধরেছেন তার বহুমুখী প্রতিভা।  বর্তমানে ভক্তরা হুমায়ুন সাঈদের সঙ্গে বড় পর্দায় তার প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম