Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গৌরী-সুহানার সঙ্গে জন্মদিন উদযাপন শাহরুখপুত্রের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৪:০৬ পিএম

গৌরী-সুহানার সঙ্গে জন্মদিন উদযাপন শাহরুখপুত্রের

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান ১২ বছরে পা দিল। গত ২৭ মে ১২ বছরে পা দেয় আব্রাম। সে মা ও দিদিকে সঙ্গে নিয়েই জন্মদিনের উদযাপন করে। সঙ্গে ছিলেন পরিবারের নিকটাত্মীয় ও বন্ধুরা। কিন্তু পার্টিতে দেখা যায়নি শাহরুখ খান কিংবা আরিয়ান খানকে।

একটা ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যদিও খুব বেশি জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না, কিন্তু দিদি সুহানা ও মা গৌরী খানের সঙ্গে ছোট্ট আব্রামকে বেশ আদুরে মুহূর্ত কাটাতে দেখা গেছে। সঙ্গে ছিলেন তার দাদিও। সবার সঙ্গে আদর, মজা এবং নানা ধরনের খাবার খেয়েই এই বিশেষ দিনটি কাটায় আব্রাম।

আরও পড়ুন

মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আব্রাম খানের এবারের জন্মদিন পালিত হয়। উল্লিখিত সংস্থার তরফে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে আব্রামের জন্মদিনের বেশ কিছু ঝলক পোস্ট করা হয়েছে। সেই ছবি ও ভিডিওগুলো পোস্ট করে তাদের তরফে লেখা হয়— 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফের ডিজাইনার গৌরী খানসহ সুহানা খান এবং গোটা পরিবারকে আপ্যায়ন করা ভীষণ আনন্দের ব্যাপার, তাও আব্রামের জন্মদিনের উদযাপনের জন্য। আরও একটি সন্ধ্যা মিষ্টি কিছু মুহূর্ত ও হাসির।'

আব্রামের বার্থডে পার্টিতে পিৎজা, মিষ্টিসহ চকলেট বার্থডে কেক ছিল। এদিন আব্রামের বার্থডে পার্টিতে দেখা মেলেনি বলিবাদশাহ শাহরুখ খান ও আরিয়ান খানের। তবে কিং খানের ম্যানেজার পূজা দাদলানি ও গৌরীর মা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন তাদের কিছু নিকটাত্মীয় ও বন্ধুরা।

শাহরুখ খান ও গৌরী  দম্পতির তিন সন্তান— আরিয়ান, সুহানা ও আব্রাম খান। আব্রাম সবার ছোট। ২০১৩ সালে জন্ম তার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম