Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শ্রদ্ধার মতো মোহনীয় হয়ে উঠুন কম মেকআপেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৪:৪৯ পিএম

শ্রদ্ধার মতো মোহনীয় হয়ে উঠুন কম মেকআপেই

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ফাইল ছবি

Advertisement

ঝলমলে সাজ একেবারেই পছন্দ নয় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। তাই তিনি সবসময় থাকেন স্বতন্ত্র নিয়মে। অভিনেত্রী এতটাই স্বল্প ও স্বচ্ছ মেকআপ ব্যবহার করেন যে,  এক ঝলক দেখলে মনে হবে মেকআপের ছোঁয়াই লাগেনি মুখে। কম মেকআপেও কীভাবে মোহময়ী হয়ে উঠবেন, জেনে নিন সেই কৌশল।

চড়া মেকআপ অনেকেই পছন্দ করেন না। ঠিক তেমনই চড়া মেকআপ পছন্দ করেন না শ্রদ্ধা কাপুরও। আর সে কারণে দেখা যায়, এখন কমবয়সিদের মধ্যে জনপ্রিয় হয়েছে ‘ন্যুড মেকআপ’। মেকআপে কোনো উজ্জ্বল রঙের ব্যবহারই হবে না। ত্বকের রঙের সঙ্গেই মানানসই হবে রূপটান। চটকদার রঙের বদলে ঠোঁটে থাকবে হালকা রঙের কোনো লিপ বাম কিংবা লিপ জেল। 

অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেও প্রায়ই দেখা যায় সেভাবে। একেবারে খুবই সাধারণ সাজপোশাকে। কম মেকআপেও যে রূপসী হয়ে ওঠা যায়, তার একমাত্র উদহারণ এ অভিনেত্রী।

আপনার সারা মুখে কনসিলর নয়; কেবল চোখের তলায় ও ঠোঁটের চারপাশে কিংবা কালচে দাগ আছে এমন জায়গাতেই কনসিলার লাগিয়ে নিন। এরপর খুব সামান্য মাত্রায় সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিন। আর ন্যুড মেকআপে ধূসরঘেঁষা বাদামি আইশ্যাডোই বেশি চলে। ন্যুড মেকআপ চাইলে এমন শেডের আইশ্যাডো ব্যাগে রাখতে পারেন।

এ ছাড়া ন্যুড শেডের লিপস্টিক ও গ্লস লাগিয়ে নিলেই আপনার নো মেকআপ লুক তৈরি হয়। তবে এ ক্ষেত্রে ম্যাট নয়, হালকা গ্লসি লিপ শেড ব্যবহার করুন। মেকআপ শেষে ফের সেটিং স্প্রে লাগিয়ে নিন। লিপস্টিক না লাগাতে চাইলে লিপ বামও লাগাতে পারেন। 

আবার  নো মেকআপে হালকা ফাউন্ডেশনের সঙ্গে হালকা হাইলাইটার ব্যবহার দেখা যায়, সঙ্গে থাকে ম্যাট লিপস্টিক। ন্যুড মেকআপে বেস মেকআপ করা হয়, চোখের পল্লবে আইলাইনার আর মাশকারার ছোঁয়াও থাকে। আর মুখ পরিষ্কারের পর ময়েশ্চারাইজার অবশ্যই লাগাতে হবে। জেল দেওয়া কোনো ময়শ্চেরাইজার ব্যবহার করলে ভালো হয়। এমন ময়েশ্চারাইজার দিয়ে ভালো করে ত্বকে মালিশ করে নিতে হবে। দিনের বেলায় বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাতেই হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম