Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

তৌসিফের জীবনে আশীর্বাদ হয়ে এলেন তটিনী

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৬:৪৯ পিএম

তৌসিফের জীবনে আশীর্বাদ হয়ে এলেন তটিনী

তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

Advertisement

গত ঈদে প্রকাশ হয় ‘মন দিওয়ানা’ নামে একটি নাটক। যেটিতে জুটি বেধেছিলেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। প্রেম-ভালোবাসার গল্পে মোড়ানো নাটকটি আবেগে ভাসিয়েছে দর্শকদের। যার কারণে ইউটিউব ট্রেন্ডিংয়েও ছিল নাটকটি।

এটি নির্মাণ করেছিলেন হাসিব হোসাইন রাখি। এবারও এ নির্মাতা তৌসিফ-তটিনীকে জুটি করেই আরও এক প্রেমের গল্প নির্মাণ করলেন। নাম দিয়েছেন ‘মন মঞ্জিল’। কুরবানি ঈদেই নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

নাটকের গল্পে দেখা যাবে সূর্য এক অনাথ ছেলে। বন্দরের অপরাধ জগতে বড় ভাইয়ের ছত্রছায়ায় বেড়ে ওঠে। একদিন আহত হয়ে হাসপাতালে গেলে তার সঙ্গে দেখা হয় তারা নামের এক মেয়ের। তারা একজন সাংবাদিক ও নার্স। সূর্যের জীবনে নতুন আলো নিয়ে আসে। বলা যায়, তার জীবনে আশীর্বাদ হয়ে আসে তারা। 

এতে সূর্য চরিত্রে তৌসিফ মাহবুব আর তারা চরিত্রে অভিনয় করেছেন তটিনী। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সুমন পাটওয়ারী, ইমেল হক প্রমুখ।

মন মঞ্জিল প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, ‘মনে করা হয়, যখন একটি সত্যিকারের হৃদয় ভেঙে যায়, তখন দেবতারাও কাঁদে। তাদের অশ্রু বৃষ্টির মতো ঝরে পড়ে পৃথিবীতে। এ গল্পের পর্দা খুলতেই দেখা যাবে, বৃষ্টি এমনভাবে ঝরছে যেন পুরো পৃথিবী শোকাহত। ভিজে একাকার আমাদের গল্পের প্রাণ সূর্য। এর মধ্যেই পুলিশ তাকে টেনেহিঁচড়ে বের করছে ছোট্ট ঘর থেকে। পিচ্ছিল ভেজা কংক্রিটে তার পা রক্তাক্ত! কিন্তু কী ছিল সূর্যর অপরাধ? কেন এ রক্তপাত? জবাব মিলবে ঈদে, আমাদের এ অন্যপ্রেমের গল্পে।’

Advertisement

বাংলা নাটক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম