Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পাশে কেউ ছিল না, তখনো ঘুরে দাঁড়িয়েছি: নাতাশা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৫, ০৩:৫৮ পিএম

পাশে কেউ ছিল না, তখনো ঘুরে দাঁড়িয়েছি: নাতাশা

ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে গত বছরই বিবাহবিচ্ছেদ হয়েছে সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচের। সম্পর্ক ভাঙার পর হার্দিকের অনুরাগীরা সবটা না জেনে প্রথমেই নাতাশার দিকে আঙুল তুলেছিলেন। কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন সার্বিয়ান মডেলকে।

কিন্তু ক্রমশ সত্যিটা প্রকাশ্যে এসেছে। বিবাহবিচ্ছেদের পর পুত্রকে নিয়ে সার্বিয়ায় চলে গিয়েছিলেন। কিন্তু ফের ভারতে ফিরেছিলেন এবং নিজের কাজে মন দিয়েছিলেন নাতাশা। যেভাবে ঘুরে দাঁড়াতে হয়, ঠিক সে কথাই আরও একবার মনে করিয়ে দিলেন হার্দিকের সাবেক স্ত্রী।

মডেলিং ও মিউজিক ভিডিওতে কাজ করে ক্যারিয়ার শুরু হয়েছিল তার। পরে হার্দিকের স্ত্রী হিসাবে পরিচিত হন তিনি। কিন্তু এবার নিজের পরিচিতি নিজেই তৈরি করছেন বলে দাবি নাতাশার। 

তাই সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে নাতাশা লিখলেন—আমার এই নতুন সংস্করণ কিন্তু ভাগ্যের জোরে তৈরি হয়নি। এই মানুষটা বারবার উঠে দাঁড়িয়েছে। যখন পরিস্থিতি খুব কঠিন, তখনো নিজের চেষ্টাতেই উঠে দাঁড়িয়েছে। যখন পাশে কেউ ছিল না, কেউ ঘুরেও তাকায়নি, তখনো এই মানুষটা নিজের চেষ্টায় ঘুরে দাঁড়িয়েছে। অনুরাগীদেরও একই রকম মনের জোর রাখার পরামর্শ দিয়েছেন এ সার্বিয়ান মডেল।

অনুরাগীরাও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— আপনি সত্যিই অনুপ্রেরণা জোগাতে পারেন। এভাবেই ভালো কাজ করে চলুন। আপনার পরিস্থিতি খুব ভালো করেই আমরা বুঝতে পারি।

বিবাহবিচ্ছেদের পর সবাই দায়ী করেছিলেন নাতাশাকে। কিন্তু পরে জানা যায়, সম্পর্কে মোটেই মনোযোগী নন হার্দিক পান্ডিয়া। আরও পরে প্রকাশ্যে আসে, ইতোমধ্যে নতুন সম্পর্কে জড়িয়েছেন হার্দিক। ক্রমশ নাতাশার দিক থেকে কটাক্ষের বাণ কমতে থাকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম