Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে পারিশ্রমিক ছাড়াই ‌‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেন অমিতাভ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:০৯ এএম

যে কারণে পারিশ্রমিক ছাড়াই ‌‘ব্ল্যাক’ সিনেমায় অভিনয় করেন অমিতাভ

Advertisement

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। প্রতিটি সিনেমার সঙ্গেই জড়িয়ে আছে কোনো না কোনো স্মৃতি। এমনই একটি সিনেমা ২০০৫ সালের আলোচিত হয়েছিল। বর্ষীয়ান পরিচালক সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘ব্ল্যাক’-এ অভিনয় করেছিলেন বিগ বি। তবে কোনো পারিশ্রমিক ছাড়াই। কিন্তু কেন?

বলি শাহেনশাহ অমিতাভ নিজেই জানিয়েছিলেন, তিনি সঞ্জয় লীলা বানসালির কাজের প্রতি এতটাই প্রভাবিত হয়েছিলেন যে, কেবল এ সিনেমার অংশ হতে চেয়েছিলেন। তার কাছে সেটিই গুরুত্বপূর্ণ ছিল, তাই তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি।

সেই সময় ‘ব্ল্যাক’ সিনেমাটি শুধু বাণিজ্যিকভাবে সফলই ছিল না, সমালোচকদের কাছেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ২০০৫ সালে টাইম (ইউরোপ)-এর ১০টি সেরা সিনেমার তালিকায় এটি পঞ্চম স্থান লাভ করে। এ ছাড়া আইএমডিবির রিপোর্ট অনুযায়ী, এ সিনেমাটি মোট ৫৭টি পুরস্কার জিতেছিল, যা এর ব্যতিক্রমী মান প্রমাণ করে।

এ সিনেমার জন্য বিগবি কোনো পারিশ্রমিকই নেননি, এমনকি এটি তুর্কি ভাষায় রিমেকও হয়েছিল। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মাত্র ২২ কোটি টাকা বাজেটে নির্মিত ‘ব্ল্যাক’ সিনেমাটি বক্স অফিসে ৬৬ কোটি টাকা আয় করেছিল, যা সেই সময়ে একটি বিশাল সাফল্য ছিল। কিন্তু অনেকেই জানেন না যে, এই সিনেমার জন্য অমিতাভ বচ্চন একটি টাকাও পারিশ্রমিক নেননি। 

Advertisement

অমিতাভ বচ্চন বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম