Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আদিত্যের সঙ্গে প্রেমে শিক্ষা হয়েছে, কোন ভুলটা আর করতে চান না অনন্যা?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৩:১৭ পিএম

আদিত্যের সঙ্গে প্রেমে শিক্ষা হয়েছে, কোন ভুলটা আর করতে চান না অনন্যা?

Advertisement

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের প্রেমে মজেছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। গত বছর আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙে এ অভিনেত্রীর। সম্পর্ক ভাঙার পর নাকি বেশ ভেঙে পড়েছিলেন অনন্যা। প্রায়শ বিষণ্ণ থাকতেন। করতেন কান্নাকাটিও।

অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এ প্রথম নয়। ক্যারিয়ারের শুরুর দিকে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অনন্যা। সেবারও মন ভাঙে তার। তাই এবার আর কারও মন জুগিয়ে চলবেন না। আপোসহীন সম্পর্কে থাকতে চান।

গত কয়েক বছরে বার বার নিজের চাওয়া-পাওয়াকে অবহেলা করে গুরুত্ব দিয়েছেন প্রেমিকের ইচ্ছেকে। তারা যেমনটা চেয়েছেন তেমনটাই করছেন। তারা যেমন খাবার খেতে চাইতেন তাতেই হ্যাঁ বলছেন। নিজের অনেকটা পরিবর্তন ঘটিয়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি কাউকেই। 

অনন্যার ভাষ্যমতে, ‘সকলকেই হয়তো পাল্টাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। বলছি না, তাতে আমার কোনো ক্ষতি হয়েছে। আমি বরাবর ভালবাসার মানুষের মনের মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের হ্যাঁ-তে হ্যাঁ বলেছি। তারা বাড়িতে থাকতে চাইলে সেটা মেনে নিয়েছি, নিজেকে পিছনে রেখেছি সব সময়।'

অভিনেত্রী সাফ জানান, আর আপস করবেন না। বরং তিনি যেমন, তার প্রেমিককে সেভাবেই তাকে গ্রহণ করতে হবে। অনন্যার কথায়, ‘লোককে খুশি করা অত্যন্ত বাজে গুণ।'

পাশাপাশি, অনন্যা এও জানান, যেসব পুরুষ তার প্রেমিকার জন্য গর্ববোধ করতে পারে না, সে কখনোই যোগ্য সঙ্গী হতে পারে না।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম