Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদে মায়ের কবর জিয়ারত করলেন আরিফিন শুভ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৫, ০৪:৫৬ পিএম

ঈদে মায়ের কবর জিয়ারত করলেন আরিফিন শুভ

ছবি: সংগৃহীত

Advertisement

বছর ঘুরে খুশির ঈদ এসেছে ঘরে ঘরে। দিনটিতে কাছে বা দূরের আত্মীয়দের স্মরণ করেন সবাই। এমনকি হারানো স্বজনদের জন্য দোয়া করা হয়। এর ব্যতিক্রম ঘটেনি তারকাদের ক্ষেত্রেও। 

ঈদের দিনে আবেগে আপ্লুত হয়েছেন আরিফিন শুভ। কবরের পাশে মোনাজাত করে মায়ের জন্য দোয়া করেছেন তিনি। এছাড়া নিজের হারানো অতীতকেও স্বরণ করেছেন এ চিত্রনায়ক।  

গত বছরের জানুয়ারিতে মাকে হারিয়েছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন তিনি (শুভর মা)। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে অসুস্থ হয়ে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন। ঈদের দিনে মাকে স্মরণ করলেন আরিফিন শুভ। বৃষ্টিস্নাত সকালে মায়ের কবর জিয়ারত করেছেন তিনি। 

সামাজিক মাধ্যমে হারানো মায়ের প্রতি ভালোবাসা ও অনুভূতির কথা ভক্তদের মাঝে ভাগ করে নিয়েছেন চিত্রনায়ক। সঙ্গে শৈশবে মায়ের সঙ্গে কাটানো স্মৃতিও তুলে ধরেন তিনি।

নিজের ফেসবুকে শুভ লেখেছেন, মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিলে? 

তিনি আরও লেখেন, তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে।

সবশেষ আরিফিন শুভ লেখেন, আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি...তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা।

Advertisement

আরিফিন শুভ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম