Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল: সাবিলা নূর

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ০৮:২৬ পিএম

শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল: সাবিলা নূর

শাকিব খান ও সাবিলা নূর। ছবি: সংগৃহীত

Advertisement

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা নূর। এরপর টেলিভিশন নাটক দিয়ে অভিনয় শুরু করেন। ‘ইউটার্ন` ছিল তার অভিনীত প্রথম নাটক।এরপর অসংখ্য নাটকে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন।নাম লেখা ওটিটিতেও। সেখানে আলোচিত সব কনটেন্ট উপহার দিয়েছেন এ অভিনেত্রী। 

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখলেন সাবিলা। অভিষেক সিনেমাতেই সঙ্গী হিসাবে পেলেন ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানকে। ঈদে মুক্তি পেয়েছে এ জুটির প্রথম সিনেমা 'তাণ্ডব'। মুক্তির দিনই সিনেমাটি দর্শকদের সঙ্গে দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন সাবিলা।সঙ্গে ছিল তাণ্ডবের টিম। 

সিনেমাটি দেখার পর গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে সাবিলা বলেন,  চাঁদ রাত থেকে নার্ভাস ছিলাম। মনে হয়েছিল আজ (ঈদের দিন) পরীক্ষার দিন। যে কারণে সিনেমাটি দেখার আগ মুহূর্ত পর্যন্ত অনেক নার্ভাসে কেটেছে। তবে দর্শকদের ভালোবাসায় সব নার্ভাসনেস কেটে গেছে। এমন একটি সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, প্রথম সিনেমাতে শাকিব খানকে পেয়েছি, এটা আমার জন্য স্পেশাল।মেগাস্টারের সঙ্গে কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করছে, এটা খুব ভালো লাগছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত অভিজ্ঞতা।

সাবিলা আরও বলেন, আমি খুবই ভাগ্যবতী। আমার সুন্দর একটি ডেব্যু হয়েছে। গুণী মানুষদের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছি। এতদিন এমন একটি অভিষেকের অপেক্ষায় ছিলাম।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ১৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও সাবিলা নূর জুটির প্রথম সিনেমা ‘তাণ্ডব’। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত প্রমুখ।

Advertisement

ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম