Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নানাবাড়িতে পরীমনির ঈদ, কুড়ালেন আম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৫:৫২ এএম

নানাবাড়িতে পরীমনির ঈদ, কুড়ালেন আম

পরীমনি। ফেসবুক থেকে নেওয়া ছবি

Advertisement

পরীমনি এবার কুরবানির ঈদ কাটিয়েছেন নানাবাড়িতে। কচিকাঁচাদের সঙ্গে ঝড়ের রাতে আম কুড়াতে ছুটলেন তিনি। ঠিক ছেলেবেলার মতো কতটা আনন্দে মেতেছিলেন পরীমনি। সোশাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পরিবারের ছোটদের নিয়ে নানার বাগানে ঢুকেছেন নায়িকা। সেখানে রয়েছে নানা ফলের গাছ। আর তা দেখে লোভ সামলাতে পারেননি পরী। ঝড়ের মধ্যে দৌড়ে দৌড়ে আম, কাঁঠাল, জামরুল কুড়িয়েছেন পরীমনি। ঠোঁটে লেগে চওড়া হাসি। সঙ্গী তার পোষ্য কুকুরটিও।

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে পরীমনি লেখেন, এই যে জীবনের এতো সুন্দর স্মৃতিগুলো সব কি আর মলিন হয়ে যায়! #নানুবাড়ি

প্রসঙ্গত, কয়েক বছর আগে পরীমনির নানা মারা গেছেন। তিনি ছিলেন অভিভাবক ও তার আশ্রয়স্থল।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম