Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আরিফিন শুভর জন্য শাকিব খানের শুভকামনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম

আরিফিন শুভর জন্য শাকিব খানের শুভকামনা

ছবি: সংগৃহীত

Advertisement

মুক্তির প্রথম দিন থেকেই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে শাকিব খানের নতুন সিনেমা `তাণ্ডব`। দর্শকের চাহিদা ও আগ্রহের ফলে স্টার সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে এই সিনেমার প্রদর্শনীর সংখ্যা।

তবে নিজের সিনেমার এমন সফলতার মুহূর্তেও সহকর্মীদের পাশে দাঁড়াতে ভুলেননি ঢালিউডের ‘কিং খান’। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত আরিফিন শুভ অভিনীত `নীলচক্র` সিনেমার টিমকে শুভকামনা জানিয়েছেন শাকিব খান।

রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে নীলচক্র সিনেমার একটি পোস্টার শেয়ার করে শাকিব লেখেন, নীলচক্র টিমের জন্য শুভকামনা। আজ দুপুর পর্যন্ত এই পোস্টে পড়েছে ৭২ হাজারের বেশি রিঅ্যাকশন এবং জমা পড়েছে তিন হাজারেরও বেশি মন্তব্য।

সিনেমাপ্রেমী ও ভক্তরা শাকিব খানের এমন উদ্যোগের প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। অনেকে লিখেছেন, দারুণ কাজ করেছেন কিং খান, এভাবেই নতুনদের পাশে থাকুন।

শাকিবের এমন আন্তরিক শুভকামনার জবাবে কৃতজ্ঞতা জানিয়েছেন নীলচক্র সিনেমার পরিচালক মিঠু খান। নিজের ফেসবুকে শাকিবের পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘নীলচক্রের নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ! আপনি বাংলা সিনেমার ধারক এবং বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তার-ই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন, চমক তুলে রাখলাম।’

নীলচক্র সিনেমার গল্প গড়ে উঠেছে প্রযুক্তি আসক্ত তরুণ প্রজন্মের বাস্তবতা ও সেই সুযোগ কাজে লাগিয়ে গড়ে ওঠা প্রতারণার ফাঁদকে ঘিরে। ছবিতে আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু ও প্রিয়ন্তী ঊর্বী।

উল্লেখ্য, এর আগেও শাকিব খান সহকর্মীদের কাজের প্রশংসায় সরব ছিলেন। ২০২৩ সালের কোরবানির ঈদে মাহফুজ আহমেদের প্রহেলিকা ছবিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শাকিব। সে সময় তার নিজের ছবি প্রিয়তমা মুক্তি পেয়ে ব্যাপক সাড়া ফেলেছিল, যা ছিল শাকিব খানের ক্যারিয়ারের নতুন মোড় ঘোরানো কাজ।

Advertisement

শাকিব খান আরিফিন শুভ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম