Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রতারক চক্র থেকে সাবধান থাকতে স্টার সিনেপ্লেক্সের বার্তা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১১:৩৩ এএম

প্রতারক চক্র থেকে সাবধান থাকতে স্টার সিনেপ্লেক্সের বার্তা

Advertisement

ঈদে সিনেমা হলে থাকে দর্শকের ভিড়। সিনেপ্লেক্সগুলোতে দেখা যায় লম্বা সারি। টিকিট না পেয়ে ফেরত যাওয়ার দৃশ্যও চোখে পড়ে। এ কারণে অনেকে অনলাইনে আগে থেকে টিকিট কেটে রাখেন। এই সুযোগ কাজে লাগিয়ে কিছু প্রতারক চক্র ভুয়া টিকিট বিক্রি করছেন। সম্প্রতি এ রকম কিছু ঘটনা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের নজরে এসেছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সিনেপ্লেক্সের টিকিটের চাহিদাকে কেন্দ্র করে কিছু প্রতারক চক্রের ফাঁদে পড়ে দর্শক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। স্টার সিনেপ্লেক্সের নামে অনলাইন গ্রুপ, পেইজ কিংবা সাইট তৈরি করে অনলাইনে সিনেমার টিকিট বিক্রি করছেন তারা। এতে দর্শক প্রতারিত হচ্ছেন। তাই দর্শককে এসব প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে বলা হচ্ছে।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না কোনো দর্শক এ ধরনের প্রতারণার শিকার হোক। তাই দর্শকের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এসব অননুমোদিত সাইট বা অনলাইন পেজ কিংবা গ্রুপ থেকে টিকিট ক্রয় করবেন না।’

দর্শকের উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে অনুরোধ করব, আপনাদের ব্যক্তিগত কিংবা পেমেন্টের বিস্তারিত তথ্য কোনো সন্দেহজনক অ্যাকাউন্টে শেয়ার করবেন না। শুধু আমাদের অফিশিয়াল ওয়েবসাইট www.cineplexbd.com এবং মেসেঞ্জার m.me/mycineplex থেকে অনলাইনে টিকিট ক্রয় করবেন। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সের কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন। স্টার সিনেপ্লেক্সের সঙ্গে দর্শকের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা চাই না কোনো অসাধু চক্রের কারণে এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।’

এবার ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমাই দেখা যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায়। প্রদর্শনী সংখ্যার দিক থেকে এগিয়ে আছে রায়হান রাফীর ‘তাণ্ডব’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন প্রমুখ।

Advertisement

স্টার সিনেপ্লেক্স

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম