Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দ্বিতীয়বার মা হলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:৫১ পিএম

দ্বিতীয়বার মা হলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী

ঈশিতা দত্ত।ছবি: সংগৃহীত

Advertisement

ভালোবাসা দিবসে দ্বিতীয়বারের মতো মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী ঈশিতা দত্ত ও তার স্বামী অভিনেতা বৎসল শেঠ। এবার সেই সুখবর বাস্তবে ধরা দিল—ঘর আলো করে এল এক কন্যাসন্তান।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ঈশিতা জানান, তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। ইনস্টাগ্রামে মেয়ের একটি ঝলক দেখিয়ে তিনি লেখেন, ‘দুই থেকে চার হৃদয় একসঙ্গে ধুকপুক করছে। আমাদের পরিবার এবার পূর্ণ। কন্যাসন্তানের আগমনে আমরা কৃতজ্ঞ।’

পোস্টের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন নিজের পরিবারের সদস্যদের এক উজ্জ্বল ছবিও, যেখানে সদ্যোজাতকে কোলে নিয়ে আছেন ঈশিতা, পাশে বৎসল ও তাদের ছেলে বায়ু। তিনজনের চোখে-মুখে ফুটে উঠেছে অনাবিল আনন্দ।

ঈশিতার এই পোস্টে অভিনন্দন জানিয়েছেন সুনীল শেঠি, ঋদ্ধিমা পণ্ডিত, হেলি শাহ, রাকুল প্রীত সিং, সীমা সজদেহ, সুনয়না ফৌজদারসহ আরও অনেক বলিউড তারকা।

এক সাক্ষাৎকারে বৎসল জানান, ঈশিতার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার কাছে ছিল এক বিশাল চমক। তিনি বলেন, ‘যখন ঈশিতা জানাল যে সে আবার মা হতে চলেছে, আমি অবাক হয়ে গিয়েছিলাম। একজন বাবা হিসেবে এটি ছিল এক অসাধারণ অনুভূতি—আমি আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম।’

বৎসলের সঙ্গে ঈশিতার প্রেমের শুরু টেলিভিশন ধারাবাহিক ‘রিস্তো কা সওদাগর-বাজিগর’-এর সেটে। সেখান থেকেই পরিণয়। ২০১৭ সালের ২৮ নভেম্বর গাঁটছড়া বাঁধেন এই জুটি। ২০২৩ সালের ১৯ জুলাই তাদের ঘরে আসে প্রথম সন্তান, ছেলে বায়ু। এবার দুই বছর পর কন্যাসন্তানের মা হলেন ঈশিতা।

উল্লেখ্য, ঈশিতা বলিউডে ‘দৃশ্যম’ ছবিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এবার বাস্তব জীবনেও পূর্ণতা পেল তার পরিবার।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম