Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রশংসা কুড়াচ্ছে ‘ইনসাফ’, শো বাড়ানোর দাবি পরিচালকের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:২৮ পিএম

প্রশংসা কুড়াচ্ছে ‘ইনসাফ’, শো বাড়ানোর দাবি পরিচালকের

‘ইনসাফ’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

Advertisement

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে সঞ্জয় সমদ্দার পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘ইনসাফ’। দেশের ১৬টি প্রেক্ষাগৃহে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছে সিনেমাটি। পরিচালক জানিয়েছেন, সিনেমাটি নিয়ে দর্শকদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া মিলছে।

তবে মাল্টিপ্লেক্সে শো কম হওয়ায় অনেক দর্শক ‘ইনসাফ’ দেখার সুযোগ পাচ্ছেন না বলে দাবি নির্মাতার। সঞ্জয় বলেন, স্টার সিনেপ্লেক্সসহ বেশ কিছু মাল্টিপ্লেক্সে আমাদের শোগুলো হাউজফুল যাচ্ছে, কিন্তু সময় ও শোর সংখ্যা কম থাকায় দর্শকের অনেকে বঞ্চিত হচ্ছেন।

এ অবস্থায় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের কাছে শো বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, শাকিব খান দেশের সেরা তারকা। তার সিনেমা সর্বাধিক শো পাবে। তার সিনেমা দেখতে দর্শকরা ভিড় করবে এটাই স্বাভাবিক। পাশাপাশি ইনসাফ সিনেমাও কিন্তু কোনো অংশে কম নয়। শাকিব খানের বাইরে অন্য সব তারকার ছবিগুলোকেও মাল্টিপ্লেক্সের সুযোগ বাড়ানো দরকার। 

ইতোমধ্যে বেশ কয়েকটি মাল্টিপেপ্লেক্সে ইনসাফের শো বেড়েছে বলে জানিয়েছেন নির্মাতা। তিনি জানান, ঈদের তৃতীয় দিন ব্লকবাস্টারে শো ছিল তিনটা। সেটা বেড়ে পাঁচটা হয়েছে। এছাড়া সিনেমা হলের ব্যাপারে এক সপ্তাহ না গেলে কিছু বোঝা যাবে না। তবে হলের সংখ্যা আরও বাড়বে বলেও আমার বিশ্বাস। 

মৌলিক গল্পের উপর নির্মিত ‘ইনসাফ’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ, যিনি এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক সিনেমায় অভিষেক করেছেন। আছেন আরও মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী (ক্যামিও)।

সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস। গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।

Advertisement

ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম