Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চার দিনে কত আয় করল ‘হাউসফুল ৫’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:৩৫ পিএম

চার দিনে কত আয় করল ‘হাউসফুল ৫’

Advertisement

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’ চার দিনেই বক্স অফিসে ঝড় তুলেছে। তারকাবহুল এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, নানা পাটেকর, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, জ্যাকি শ্রফ, সোনম বাজওয়াসহ আরও অনেকে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে চার দিনে সিনেমাটি আয় করেছে ১০০ কোটি টাকার বেশি, আর বিশ্বজুড়ে আয় গিয়ে ঠেকেছে ১৬০ কোটিতে।

প্রথম দিন ‘হাউসফুল ৫’ আয় করে ২৪ কোটি, দ্বিতীয় দিনে ৩১ কোটি, তৃতীয় দিনে ৩২ কোটি এবং চতুর্থ দিনে ১৩ কোটি রুপি। চার দিনেই এটি ছাড়িয়ে গেছে সানি দেওলের ‘জাট’ (১১৮ কোটি) এবং অক্ষয়ের ‘কেশরী চ্যাপ্টার ২’ (১৪৪.৬২ কোটি)–এর আয়।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ২০২৫ সালে এটি হতে পারে বছরের অন্যতম সেরা আয়কারী সিনেমা। বর্তমানে ছবিটির সামনে রয়েছে সালমান খানের ‘সিকান্দার’ (১৮৪ কোটি), অজয় দেবগনের ‘রেইড ২’ (২৩৩ কোটি) এবং সবার ওপরে থাকা ভিকি কৌশলের ব্লকবাস্টার ‘ছাভা’ (৮০৭ কোটি)।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম