Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাকিব খানের সঙ্গে ছবি ঘিরে জল্পনা, জোভান কি সিনেমায় আসছেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০৫:৪৫ পিএম

শাকিব খানের সঙ্গে ছবি ঘিরে জল্পনা, জোভান কি সিনেমায় আসছেন?

Advertisement

ঈদে প্রচারিত নাটক ‘আশিকি’ দিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এ নাটকটি এক দিনে সর্বোচ্চ ভিউ হওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, প্রথম দিনেই নাটকটি দেখা হয়েছে ৬০ লাখ বারের বেশি, আর দুই দিন শেষে ভিউ ছাড়িয়েছে প্রায় ৯০ লাখ। বর্তমানে ‘আশিকি’ ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে।

এমন সফলতার মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন জোভান, তবে এবার অন্য কারণে। সম্প্রতি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন একটি ছবি, যেখানে তাকে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের পাশে। স্বাভাবিকভাবেই ছবিটি ঘিরে জল্পনা-কল্পনা শুরু হয়—তাহলে কি জোভান এবার বড় পর্দার পথে? অনেকে সাবিলার উদাহরণ টেনে প্রশ্ন তুলছেন, ‘তাণ্ডব’ দিয়ে যেভাবে তিনি বড় পর্দায় পা রেখেছেন, ঠিক তেমনই কি কিছু ভাবছেন জোভান?

ছবিটি নিয়ে জানতে চাইলে জোভান বলেন, ‘আমাদের হঠাৎ করেই একটি আয়োজনে দেখা হয়। সেখানে সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ আরও অনেকেই ছিলেন। দেখা হওয়ার মনে হলো, একটি ছবি তুলে রাখি। মুহূর্তটা ধরে রাখতেই ছবিটি তোলা, এই যা। তবে শাকিব ভাইয়ের সঙ্গে যতটুকু কথা হয়েছে, বুঝেছি তিনি মানুষ হিসেবে নম্র–ভদ্র, অসাধারণ ব্যক্তিত্ব তার। এটাই আমার জীবনে তার সঙ্গে প্রথম দেখা হলো, ভালো লেগেছে।’

তবে সিনেমায় কাজ নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলেই জানালেন তিনি। তিনি বলেন, ‘আমার এখনো সিনেমায় যাওয়ার সময় হয়নি। সিনেমা অনেক বড় বিষয়। আমার কাছে মনে হয়, আরেকটু সময় নেওয়া দরকার। নাটকে আরও ভালো কিছু কাজ দিতে চাই। আরও নিজেকে ভাঙতে চাই। তারপরেই সিনেমায় নাম লেখাব।’

Advertisement

বাংলা নাটক ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম