Logo
Logo
×

Advertisement

বিনোদন

আলিয়ার ফের মা হওয়া নিয়ে গুঞ্জন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৪:০৭ পিএম

আলিয়ার ফের মা হওয়া নিয়ে গুঞ্জন

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড সেনসেশন আলিয়া ভাট ফের মা হতে চলছেন, এমন গুঞ্জনে তোলপাড় নেটদুনিয়া। প্রথম সন্তান রাহা কপুরের বয়স এখন আড়াই বছর ছুঁইছুঁই। এরই মধ্যে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন আলিয়া-রণবীর। এমন খবরই ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে।

কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে লাল গালিচায় হেঁটেছিলেন আলিয়া। সেখান থেকেই জল্পনার শুরু। কান-এ ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানির সিকুইনড গাউন পরেছিলেন এ অভিনেত্রী। গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও বেছে নিয়েছিলেন বিশেষ ধরণের অ্যাকসেসরি। কিন্তু এ পোশাকে নাকি ফুটে উঠেছিল আলিয়ার স্ফীতোদর। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি ঠিক চোখে পড়ে যায় অনুরাগীদের। আর এ বার আলিয়াকে দেখা গেল মুম্বইয়ের বান্দ্রায় এক ক্লিনিকে।

রোববার মুম্বাইয়ের বান্দ্রায় এক ক্লিনিকের সামনে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আলিয়া। ঢিলেঢালা পোশাক, টুপি ও দ্রুত গাড়িতে ওঠার ভঙ্গিতে অনেকেই সন্দেহ করছেন তিনি হয়তো আবারও অন্তঃসত্ত্বা।

গত কয়েক দিন ধরেই আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা চলছে। যদিও অভিনেত্রী এ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখেছেন।’ তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা।

২০২২ সালের ১৪ এপ্রিল প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল বিয়ে। একই বছর নভেম্বর মাসে জন্ম নেয় তাদের কন্যাসন্তান রাহা কপুর।

 

Advertisement

আলিয়া ভাট বলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম