Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাবিলাকে নিয়ে মেহজাবীনের মন্তব্য

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:২৯ এএম

সাবিলাকে নিয়ে মেহজাবীনের মন্তব্য

Advertisement

ঈদে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’ সিনেমা। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয় নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। এতে তিনি ঢাকাই সিনেমার ব্যস্ততম নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। 

রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি মুক্তির দিন থেকেই রয়েছে আলোচনায়। পাশাপাশি অভিষেক সিনেমা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবিলা। সাধারণ দর্শক থেকে শুরু করে তারকারাও সিনেমাটি দেখে সাবিলা নূরের প্রশংসা করেছেন । 

তবে সাবিলার ঘনিষ্টজন আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ‘তাণ্ডব’ সিনেমা ও সাবিলা প্রসঙ্গে এতদিন ছিলেন নিশ্চুপ! তবে সাবিলার সাফল্যে কি খানিকটা ঈর্ষান্বিত মেহজাবীন? ব্যাপারটি আসলে এমন নয়। 

নববিবাহিত মেহজাবীন ঈদের সময়টাতে হানিমুনে ফ্র্যান্সে ছিলেন। তাই সিনেমাটি দেখা থেকে পিছিয়ে গেলেন তিনি। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাবিলাকে সঙ্গে নিয়েই প্রেক্ষাগৃহে ‘তাণ্ডব’ দেখলেন মেহজাবীন। বড়পর্দা থেকে রেকর্ড করা শাকিব খানের সঙ্গে সাবিলার একটি গানের ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করে সে কথা জানিয়েছেন মেহজাবীন। 

শুধু তাই নয়, সাবিলার প্রশংসায় পঞ্চমুখ এই জনপ্রিয় তারকা। মেহজাবীন বলেন, ‘বড় পর্দায় সাবিলাকে দেখছি! এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা চরিত্র, এত পবিত্র, এত নিষ্পাপ। সে সত্যিই সৌন্দর্য এবং মনোমুগ্ধকর মনোভাব দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’

মেহজাবীনের মতো শক্তিশালী অভিনেত্রীর কাছ থেকে এমন প্রশংসায় আবেগাপ্লুত হয়ে পড়েছেন সাবিলা নূর। এদিকে, ‘তাণ্ডব’ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে। সেখানেও দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। পাইরেসির কবলে পড়লেও এটি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। 

দর্শক চাহিদার কথা মাথায় রেখে দেশের অনেক এলাকায় থিয়েটার না থাকায় অস্থায়ী হলে সিনেমাটির প্রদর্শনী চলছে। শাকিব-সাবিলা ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, গাজী রাকায়েত, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম