Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদের পর ফের এক হচ্ছেন নাগা-সামান্থা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১০:২৪ এএম

বিচ্ছেদের পর ফের এক হচ্ছেন নাগা-সামান্থা

Advertisement

দক্ষিণের আলোচিত জুটি অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে প্রায় চার বছর আগে। নতুন করে সংসার পেতেছেন নাগা। অন্যদিকে দক্ষিণী পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেম গুঞ্জন ছড়িয়েছে। তবে সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সামান্থা। এবারা জানা গেলে নাগার সঙ্গে বিচ্ছেদের চার বছরের মাথায় আবারও এক হচ্ছেন তারকা জুটি। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে মুক্তি প্রাপ্ত তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির শুটিং সেটে মন দেওয়া নেওয়া করেন সামান্থা-নাগা চৈতন্য। প্রায় সাত বছরের সম্পর্ক পরিণয় ঘটে ২০১৭ সালে। প্রেমকে অমর করে রাখতে নিজের শরীরের বিশেষ অংশে ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির নামে ট্যাটু করিয়েছিলেন সামান্থা।‌ 

বিয়ের মাত্র চার বছরের মাথায় নাগার সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। এরপর সেই ট্যাটু মুছে ফেললেন সামান্থা। ট্যাটু মুছে ফেললেও এই ছবিই নাকি আবারও কাছাকাছি আনছে সামান্থা-নাগাকে! 

শরীরের বিশেষ অংশে ছিল নাগার শেষ স্মৃতি, সেটিও মুছলেন সামান্থা

জানা গেছে, চলতি বছরের ১৮ জুলাই পুণরায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইয়ে মায়া চেসাভে’। 

দক্ষিণী সিনেমাপাড়ার সূত্রের খবর, এ ছবি পুণরায় মুক্তির জন্য প্রচার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন দুই তারকা। বিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে দেখার অপেক্ষা তারকা জুটির অনুরাগীরা। যদিও প্রচারে সামান্থা-নাগা একসঙ্গে থাকবেন কিনা তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়।  

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম