Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঐশ্বরিয়ার সঙ্গে এক সিনেমায় কাজের প্রস্তাবে যা বলেন জায়েদ খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৬:২৭ পিএম

ঐশ্বরিয়ার সঙ্গে এক সিনেমায় কাজের প্রস্তাবে যা বলেন জায়েদ খান

ঐশ্বরিয়া রাই।ছবি: সংগৃহীত

Advertisement

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইকে শুধু দর্শকরাই নয়, ইন্ডাস্ট্রির অনেক সহ-অভিনেতাও মনে মনে পছন্দ করতেন। আর তাদের মধ্যে একজন ছিলেন বলিউড অভিনেতা জায়েদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, ঐশ্বরিয়া রাইয়ের প্রতি তার দীর্ঘদিনের মুগ্ধতার কথা।

সিদ্ধার্থ কাননকে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ বলেন, ‘ঐশ্বরিয়া খুব পেশাদার এবং সুন্দরও ছিল। অ্যাশ যখন থেকে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন সেই তখন থেকে আমি ওর ভক্ত হয়ে যাই। আমার লকার রুমে (গোপন ঘরে) ওর ছবি ছিল।’

জায়েদ খান বলেন, ‘আমাকে একটি সিনেমার চিত্রনাট্য ধরিয়ে বলা হয়, সিনেমায় ঐশ্বরিয়া রয়েছেন। আমি ভাবলাম, এত সুন্দর একজন রয়েছেন; আমি প্রস্তাব শুনেই বলেছিলাম হ্যাঁ, আমায় বলুন শুধু কোথায় সই করতে হবে।’

বলিউড অভিনেতা জায়েদ খান। ছবি: সংগৃহীত

ঐশ্বরিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। উনি একজন দুর্দান্ত সহ-অভিনেতা যার সঙ্গে আপনি দিব্যি কাজ করতে পারেন। কারণ উনি জানেন কীভাবে আপনার সঙ্গে কাজ করতে হবে।’

উল্লেখ্য, ‘শব্দ’ ছবিতে জায়েদ ও ঐশ্বরিয়া একসঙ্গে কাজ করেছেন। এই ছবিতে তাদের দুজনের সঙ্গে ছিলেন অভিনেতা সঞ্জয় দত্তও। এতে একটা ত্রিকোণ প্রেমের মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি ছিল। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।

Advertisement

বলিউড

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম