Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কিং সিনেমায় ব্রিটিশ পপতারকা শিরান

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৩:২১ পিএম

কিং সিনেমায় ব্রিটিশ পপতারকা শিরান

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে বলিউডে এখন দারুণ উত্তেজনা। সব জল্পনা-কল্পনা ছাপিয়ে এই উত্তেজনা এখন শুধু ভারতেই নয়, সারাবিশ্বেও ছড়িয়ে পড়েছে। আরও একটি বড় কারণে আলোচনা তুঙ্গে উঠেছে যে,  ব্রিটিশ পপতারকা এড শিরান নাকি কিং সিনেমার জন্য একটি গান রেকর্ড করেছেন। সে খবর নিজেই জানিয়েছেন এ সংগীতশিল্পী।

তিনি নাকি সত্যি সত্যি শাহরুখ খানের 'কিং' সিনেমার জন্য একটি গান রেকর্ড করেছেন। এর আগে ‘রাওয়ান’ (২০১১) সিনেমা শাহরুখ আমেরিকান হিপ-হপ তারকা একনের সঙ্গে কাজ করেছিলেন। ওই সিনেমার সুপারহিট গান ‘ছম্মক ছল্লো’ গেয়েছিলেন একন।

এবার বাদশাহর সঙ্গে এড শিরানের কাজ করার খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একটি ইনস্টাগ্রাম কমেন্টের স্ক্রিনশট ভাইরাল হয়ে পড়ে। এক নেটিজেন এড শিরানকে প্রশ্ন করেছিলেন— তিনি কার জন্য হিন্দি গান গাইছেন? 

এ প্রশ্নের উত্তরে এ সংগীতশিল্পী বলেন, ‘হিন্দি গানটা শাহরুখের একটা বলিউড সিনেমার জন্য ছিল। এটি অরিজিৎ সিংয়ের সঙ্গে স্যাফায়ার গানটির মতো। 

আরও পড়ুন
অহনার কেনা জামাই

এড শিরানের আসন্ন অ্যালবাম ‘প্লে’-তে ‘স্যাফায়ার’ ট্র্যাকের জন্য অরিজিৎ সিং কিছু পাঞ্জাবি লাইন গেয়েছেন। যদিও এড শিরান সরাসরি ‘কিং’ সিনেমার কথা বলেননি, তবু নেটিজেনরা অনেকেই মনে করছেন— এড পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমার কথাই বলছেন। কারণ শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’।

আরও একটি ব্যাপার হচ্ছে, এই সিনেমা ঘিরে আগ্রহ বাড়িয়ে দিয়েছে। শাহরুখকন্যা সুহানা খান ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন। তাহলে এড শিরান আর অরিজিৎ সিংয়ের গানটিও হয়তো সুহানার প্রথম বড় বলিউড সিনেমার গান হবে।

উল্লেখ্য, ‘কিং’ সিনেমায় ভয়ঙ্কর এক ভাড়াটে খুনির চরিত্রে দেখা যাবে বাদশাহকে। এ সিনেমায় শাহরুখ ও সুহানা খান ছাড়াও আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অর্জাদ ওয়ারসি, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল, অভয় ভার্মা প্রমুখ। এ সিনেমার মূল খলচরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম