Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন তানহা মৌমাছি

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:৫৫ পিএম

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন তানহা মৌমাছি

Advertisement

ঢাকাই সিনেমার নায়িকা তানহা মৌমাছি। একাধিক সিনেমায় অভিনয় করা এ নায়িকা এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পরিবারিক সিদ্ধান্তেই ২৪ মে রেহান খান রাজীবের সঙ্গে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছেন এ নায়িকা। তানহা জানান, পরিবারের সিদ্ধান্তেই শিল্পপতির ছেলের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে।রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

এ প্রসঙ্গে তানহা মৌমাছি বলেন, ‘পরিবারের সকল সদস্যের পছন্দকে মূল্যায়ন করেই তাদের সিদ্ধান্তে বিয়ে করতে চলেছি।  সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।' 

‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন তানহা মৌমাছি। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তানহা অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ ও রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ নামের দুটি সিনেমা। অনেক আগেই সিনেমা দুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। দুটি সিনেমাতেই তানহার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।

Advertisement

ঢালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম