Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

যে কারণে অভিষেকের সঙ্গে ব্রেকআপ হয়েছিল কারিশমার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০২:২৭ পিএম

যে কারণে অভিষেকের সঙ্গে ব্রেকআপ হয়েছিল কারিশমার

ফাইল ছবি

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী শিল্পপতি সঞ্জয় কাপুরের আকস্মিক মৃত্যু হয় গত  ১২ জুন। এরপরই অভিনেত্রীকে নিয়ে পুরোনো সব ঘটনাপ্রবাহ বেরিয়ে আসতে থাকে। একের পর এক খবরে উঠে আসছে কারিশমা কাপুরের ব্যক্তিগত জীবন। 

সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে পছন্দ করেন না কারিশমা। কিন্তু একটা সময়ে মনের কথা উজাড় করে দিয়েছিলেন তিনি।

সঞ্জয়কে বিয়ের আগে কারিশমার ব্যক্তিগত জীবন বি-টাউনের আলোচনার কেন্দ্রে থাকত। সেই সময়ে অভিনেত্রী সম্পর্কে ছিলেন শাহেনশাহপুত্র অভিষেক বচ্চনের সঙ্গে। দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তারা। 

বচ্চন ও কাপুর পরিবার সেই সময়ে পরস্পরের ঘনিষ্ঠ ছিল। অভিষেকের দিদি শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছিল নন্দা পরিবারে। এই নন্দা পরিবার আবার কারিশমার মামাবাড়ির দিকের আত্মীয়। সেই সূত্রে আরও কাছাকাছি এসেছিল কাপুর ও বচ্চন পরিবার।

এদিকে বলিউডের শাহেনশাহ অমিতাভপত্নী জয়া বচ্চন নিজেই এক অনুষ্ঠানে ঘোষণা করেছিলেন, বচ্চন ও কাপুর— এ দুই পরিবার আরও ঘনিষ্ঠ হতে চলেছে। অভিষেকের সঙ্গে কারিশমার বিয়ের কথাও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে ধুমধাম করে বাগদান সেরেছিলেন কারিশমা ও অভিষেক বচ্চন। বাগদানের পর এক সাক্ষাৎকারে কারিশমা বলেছিলেন— এই পরিবারের অংশ হয়ে উঠতে পেরে দারুণ লাগছে।

কিন্তু এই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিয়ের আগেই আলাদা হয়ে যায় তাদের পথ। ভেঙে যায় তাদের বিয়েপূর্ব বাগদান। যদিও তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। 

তবে জানা গেছে, এই বিয়ে ভাঙনের পেছনে অন্যতম কারণ ছিলেন কারিশমার মা ববিতা। যে অভিনেতা সদ্য অভিনয়ের সফর শুরু করেছেন, তার সঙ্গে কন্যার বিয়ে হোক, তা চাননি ববিতা। তিনি নাকি চেয়েছিলেন— বিয়ের আগেই অমিতাভের কিছু সম্পত্তি যেন অভিষেকের নামে করে দেওয়া হয়। এ প্রস্তাবে রাজি হয়নি বচ্চন পরিবার। অতঃপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে এগুলো সবই গুঞ্জন বলে জানা গেছে।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম