Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘সিতারে জামিন পার’-এ ধরা দিলেন তিন খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৪:২১ পিএম

‘সিতারে জামিন পার’-এ ধরা দিলেন তিন খান

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সিতারে জামিন পার’-এর বিশেষ প্রদর্শনীতে একফ্রেমে ধরা দিলেন একঝাঁক তারকা। এর মধ্যে আছেন তিন খান— বলিউড বাদশাহ শাহরুখ খান, ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 

শুক্রবার (২০ জুন) মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি ঘিরে এমনিতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে, তার ওপর তিন খানের একসঙ্গে উপস্থিতি যেন সেই উন্মাদনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। 

মুম্বাইয়ের একটি সিনেমা হলে আয়োজন করা হয় ‘সিতারে জামিন পার’-এর প্রদর্শনী। আর সেখানেই দেখা যায় এই ত্রয়ীকে। তিন খান ছাড়াও আরও অনেক পরিচিত মুখ হাজির ছিলেন সেখানে। তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিন খানের মিলনমেলা। 

তিন খানের বাইরেও উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনায়েদ খান, তামান্না ভাটিয়া, আমির খানের মেয়ে ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরেসহ আরও অনেক তারকা।

সিনেমাটি প্রদর্শনীর পর দেখা যায়, সালমান খানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তাকে সিনেমার ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। পাপারাজ্জি ও আমির খানের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় এ অভিনেতাকে। 

একটি মজার মুহূর্তে সালমান পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না। ভাইজানের এই মজাদার ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে প্রচুর লাইক ও মন্তব্য কুড়িয়েছে। এক নেটিজেন তার বন্ধুত্বকে অভিনন্দন জানিয়ে লিখেছেন— ‘আমরা এই বন্ধুত্ব ভাঙব না।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘বেস্ট ফ্রেন্ডস।’ 

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম