Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘বাবা কোনো টাকা দেয়নি, বলেছে আমি ধনী, তুমি না’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:৩২ পিএম

‘বাবা কোনো টাকা দেয়নি, বলেছে আমি ধনী, তুমি না’

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা সুরেশ ওবেরয়ের পুত্র হওয়া সত্ত্বেও বিবেক ওবেরয়কে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে সংগ্রাম করতে হয়েছে। 

সম্প্রতি বিবেক বলেছেন, তার বাবা সব সময় তার জীবনে পরামর্শদাতা হিসাবে কাজ করেছেন, তবে কখনও তাকে আর্থিকভাবে সহায়তা করেননি।

বিবেক জানান, ১০ বছর বয়স থেকে তিনি ব্যবসা শিখতে শুরু করেন। দুবাই প্রপার্র্টি ইনসাইডার পডকাস্টে বিবেক তার ব্যবসা এবং কীভাবে তিনি এত বড় ব্যবসা পরিচালনা করেছেন সে সম্পর্কে কথা বলেছেন।

বিবেক ওবেরয় বলেন, ‘বাবা আমার জন্য একটি পণ্য নিয়ে আসতেন এবং কীভাবে সেটি বিক্রি করব তার একটি পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যান তৈরি করতে বলতেন। আমি ১০ বছর বয়স থেকে ব্যবসা বুঝতে শুরু করি। ওই সময় থেকেই আমি একই জিনিস বিক্রি করার জন্য এক বাড়ি থেকে অন্য বাড়িতে ঘুরতাম।’

বিবেক আরও বলেন, ‘আমার বাবা আমাকে ব্যবসা করার জন্য কোনো টাক দেননি। বলতেন যে তিনি ধনী, আমি না। আমিও বাবার জায়গায় পৌঁছানোর সিদ্ধান্ত নেই। সে জন্য আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।’

বিকেক বলেছেন, 'আমার বয়স যখন ১৯ তখন আমি আমার প্রথম কোম্পানির জন্য ৩ মিলিয়ন ডলার জোগাড় করতে সক্ষম হই। আমিও অনেক টাকা কামিয়েছি। কিন্তু ২৩ বছর বয়সে আমি কোম্পানিটি বিক্রি করে দেই। এখন আমি ৯টি সংস্থাকে ভারতীয় শেয়ার বাজারে নিয়েছি এবং আরও ৪টি সংস্থাও আনার পরিকল্পনা করছি।'

ফোর্বস ইন্ডিয়ার তালিকা অনুযায়ী, বিবেকের মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম