Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাবার মৃত্যু শোক ভুলতে যা করেন প্রিয়াংকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:৫৩ পিএম

বাবার মৃত্যু শোক ভুলতে যা করেন প্রিয়াংকা

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার বাবা ডা. অশোক চোপড়া ২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। আর বাবাকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। বাবার প্রতি অভিনেত্রীর কতটা ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, তা নানাভাবে প্রকাশ পায়। এই যেমন হাতে ‘ড্যাডিজ লিটল গার্ল’—লেখাটি প্রমাণ করে বাবাকে নিয়ে প্রিয়াংকা চোপড়ার সম্পর্ক কতটা গভীরে। কিন্তু বাবার মৃত্যু তাকে নিয়ে গেছে অনেক দূরে। তার শোক প্রকাশের ধরন ছিল একেবারে ভিন্ন।

প্রিয়াংকা চোপড়া বাবার মৃত্যুর মাত্র ছয় দিনের মাথায় মা মধু চোপড়ার জন্মদিন পালন করেন। অনেকে এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। এমনকি সমালোচনাও করেছিলেন কেউ কেউ। কিন্তু প্রিয়াংকা চোপড়া কাঁদেননি, শোক পালন করেননি; বরং মা ও ভাইকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন। সেটাই ছিল তার নিজের মতো করে শোক প্রকাশের উপায় বলে জানান অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াংকা বলেন, বাবার মৃত্যুর পর তার পরিবারে নেমে আসে নিস্তব্ধতা। মা মধু চোপড়া নিজের কষ্ট ছেলেমেয়েদের সামনে প্রকাশ করেননি। এমন অবস্থায় পরিস্থিতি বুঝে তিনি সিদ্ধান্ত নেন, পরিবারকে নিয়ে কিছু সময়ের জন্য দূরে কোথাও চলে যাওয়ার।

অভিনেত্রী বলেন, তিনি তার মা ও ভাইকে নিয়ে চলে যান ব্রিটেনের একটি নির্জন দ্বীপে। প্রথম কয়েক দিন কেউ কারও সঙ্গে খুব একটা কথা বলেননি। কিন্তু ধীরে ধীরে কথোপকথন শুরু হয়, খোলামেলা আবেগও প্রকাশ পায়। তিনজন একসঙ্গে কেঁদেছেন, শোক শেয়ার করে নিয়েছেন।

প্রিয়াংকা বলেন, আমরা একে অপরের সঙ্গে আবার বন্ধনের জায়গায় ফিরেছিলাম। ভাঙা হৃদয়গুলো একসঙ্গে জোড়া লেগেছিল ওই সফরে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম