Logo
Logo
×

Advertisement

বিনোদন

এক যুগ পর যুগলবন্দি দেব-শুভশ্রী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:৪৯ পিএম

এক যুগ পর যুগলবন্দি দেব-শুভশ্রী

ফাইল ছবি

Advertisement

একসময়ে টালিউডের জনপ্রিয় সফল জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তারা একসঙ্গে উপহার দিয়েছেন ‘চ্যালেঞ্জ’, ‘দুজনে’, ‘রোমিও’সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা। তাদের রোম্যান্স ছিল টালিপাড়ার ওপেন সিক্রেট। কিন্তু মাঝখানে কোনো কাজ করেননি— বিরতি চলে অনেকগুলো বছর। প্রায় এক যুগ পর আবার তারা জুটি হয়ে পর্দায় ফিরছেন।  

 কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘ধূমকেতু’ দিয়ে আগামী ১৪ আগস্ট বড়পর্দায় আসছেন দেব-শুভশ্রী। গত শুক্রবার (২০ জুন) এক ভিডিওবার্তায় এমন খবরই জানিয়েছেন এ তারকা জুটি।

এর আগে ২০১৫ সালের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল। প্রেমভাঙার পরও ‘ধূমকেতু’ সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন তারা। যার অন্যতম কারণ ছিল এটির গল্প। তবে নানা জটিলতায় তা আর তখন মুক্তি পায়নি। সেই ভিডিওতে দেব-শুভশ্রীর দেখা মেলে ঠিকই, তবে একসঙ্গে দুজনের দেখা মেলেনি। তার বার্তাও দিলেন দর্শকদের। 

সেখানে দেব ও শুভশ্রী দুজনই আলাদাভাবে বলেন, ১২ বছর পর আবার আমরা একসঙ্গে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়।

Advertisement

টালিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম