Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অন্তঃসত্ত্বা নন আলিয়া, নেটিজেনরা বলছেন— এবার থামা উচিত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১০:৫২ পিএম

অন্তঃসত্ত্বা নন আলিয়া, নেটিজেনরা বলছেন— এবার থামা উচিত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ২০২২ সালে দীর্ঘদিনের প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সে বছরই মুক্তি পায় বহু প্রতীক্ষিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’। তবে বছরটির সবচেয়ে বড় প্রাপ্তি ছিল তাদের কন্যাসন্তান রাহার জন্ম। এখন সেই ছোট্ট রাহা পা দিচ্ছে তিন বছরে।

বর্তমানে আলিয়া ভাট ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘আলফা’-র শুটিং নিয়ে। এ সিনেমায় তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী শার্বরী। বড়দিনে মুক্তি পেতে চলেছে এই অ্যাকশন থ্রিলার সিনেমাটি। আর এ সিনেমার রিহার্সাল থেকেই বের হওয়ার সময়ই ধরা পড়ে গেলেন ক্যামেরায়, যা দেখে নেটদুনিয়াও স্পষ্ট— অভিনেত্রী নতুন কোনো সুখবর নেই।

এ ছাড়া চলতি সপ্তাহেই আলিয়াকে মুম্বাইয়ের এক জিমের বাইরে একাধিকবার দেখা গিয়েছিল। প্রতিবারই তাকে ক্যামেরার সামনে পড়ার আগে গাড়ির দরজার আড়াল নিতে দেখা যায়। অনেকে মনে করেন— আলিয়া হয়তো বেবি বাম্প লুকানোর চেষ্টা করছেন। 

তবে সব জল্পনার ইতি টানল অভিনেত্রীর সাম্প্রতিক একটি ভাইরাল ভিডিও। বৃহস্পতিবার রাতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, আলিয়া একটি নাচের রিহার্সাল শেষে হাসিমুখে বেরিয়ে আসছেন। তার পরনে ছিল একটি কালো স্লিভলেস ক্রপ টপ ও হাই ওয়েস্ট ট্রাউজার। 

স্পষ্ট দেখা যাচ্ছিল তার টোনড কোমর ও ফিটনেস, যা দেখে নেটিজেনদের একাংশ বলছেন, যারা বেবি বাম্প খুঁজছিলেন, তাদের এবার থামা উচিত। এ ভিডিওতেই স্পষ্ট তিনি অন্তঃসত্ত্বা নন।

এর আগে চলতি বছরের কান চলচ্চিত্র থেকেই গুজব ছড়ায়—আলিয়া নাকি আবারও অন্তঃসত্ত্বা? রাহা এবার দিদি হতে চলেছে। যদিও আলিয়া ও রণবীর এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে অভিনেত্রীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে তৈরি হয় বিস্তর আলোচনা। বিশেষ করে কান চলচ্চিত্র উৎসবে আরমানি প্রিভের গাউন পরিহিত আলিয়াকে দেখে অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো গর্ভবতী। পরে এক বন্ধুর বিয়েতে স্পেনে যাওয়ার সময় গুজব কিছুটা কমে।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম