Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৮:০২ পিএম

‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়’

Advertisement

বছরের শুরুতেই সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বিয়ে করেন নিউইয়র্ক প্রবাসী ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। এরপর থেকেই আলোচনায় উঠে আসেন এই অচেনা রোজা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতিটি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে, বিশেষ করে তাহসানের সঙ্গে কাটানো সময়ের ছবি বা ভিডিও।

বিয়ের পর থেকে প্রায়শই দেশের বাইরের নান্দনিক লোকেশনে ঘুরতে দেখা যাচ্ছে এই দম্পতিকে। আমেরিকা থেকে শুরু করে মালদ্বীপ কিংবা ইউরোপের কোনো শহরে ছুটি পেলেই একসঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েন তারা।

সম্প্রতি ইনস্টাগ্রামে সুইমিংপুলে তাহসানের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত ভাগ করেছেন রোজা আহমেদ। ছবিতে দেখা যাচ্ছে, সবুজে ঘেরা প্রকৃতি, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝে সুইমিংপুলে রোমান্টিক সময় কাটাচ্ছেন তারা। সঙ্গে আরও কয়েকটি স্থিরচিত্র—রিসোর্ট কক্ষে সাজানো আবহ, বই হাতে রোজার প্রশান্ত সময়ের দৃশ্য—ভক্তদের মন ছুঁয়ে গেছে।

ছবির ক্যাপশনে রোজা লেখেন, ‘সত্যিকারের বিলাসিতা হচ্ছে প্রিয়জনের সঙ্গে কাটানো সময়, যেখানে নীরবতাও বোঝাপড়ায় পূর্ণ, ধীর সকালে ফিসফিস করা প্রতিশ্রুতি, আর ভালোবাসা—যেটা একেবারে আমাদের নিজের।’

রোজা আহমেদ নিউইয়র্কভিত্তিক একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরেরও বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে কাজ করছেন এবং পাশাপাশি মেকআপ বিষয়ে প্রশিক্ষণও দিয়ে থাকেন।

Advertisement

তাহসান খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম