Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সঞ্জয়ের মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব পেলেন না কারিশমাকন্যা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৩:৫৪ পিএম

সঞ্জয়ের মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব পেলেন না কারিশমাকন্যা

ছবি : সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকেই তার উত্তরাধিকার নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। একসময় সঞ্জয়ের বাবা তার ব্যবসার দায়িত্ব সামলাতেন। বাবার মৃত্যুর পর ব্যবসার দেখভাল করতেন সঞ্জয়। এরপর ব্যবসাকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। এবার সঞ্জয়ের মৃত্যুর পর এ ব্যবসার হাল ধরবে কে, তা নিয়েই শুরু হয় গুঞ্জন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর তার ব্যবসা দেখাশোনা নিয়ে তৈরি হয়েছে এক শূন্যতা। তার দুই ছেলেই অপ্রাপ্তবয়স্ক। ফলে তাদের নিজেদের ব্যবসা দেখাশোনার দায়িত্ব কার ওপর পড়বে, তা নিয়েই তৈরি হয়েছে জটিলতা। 

এদিকে সঞ্জয়ের চার সন্তানের মধ্যে কারিশমার মেয়ে সামাইরা একমাত্র প্রাপ্তবয়স্ক। তাই তার নামই উঠে এসেছে বারবার। কিন্তু ঘুরে গেছে পাশার দান, বদলেছে পরিস্থিতি। সঞ্জয়ের অবর্তমানে তার ব্যবসায় দায়িত্ব সামলাচ্ছেন তার কোম্পানির সিইও বিবেক বিক্রম সিং। 

শেষকৃত্য সম্পন্ন হলে কোম্পানির ডিরেক্টররা ভোটাভুটির মাধ্যমে নতুন সভাপতি নির্বাচন করবেন বলে শোনা গেলেও গত ২২ জুন সঞ্জয়ের স্মরণসভার পর কোম্পানির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয় জেফরি মার্ক ওভারলিকে। 

এর পাশাপাশি সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরকে নিযুক্ত করা হয় কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে। পরামর্শদাতা হিসেবে কাজ করবেন প্রিয়া। কোম্পানির নীতি ও কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারবেন তিনি। কিন্তু নিত্যনৈমিত্তিক কাজে যুক্ত থাকতে পারবেন না। 

এরপরই জানা যায়, শিগগিরই কারিশমার মেয়ে সামাইরার হাতে যাচ্ছে না সঞ্জয়ের হাজার কোটি টাকার সম্পদ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম