Logo
Logo
×

Advertisement

বিনোদন

এক দশকের সম্পর্কের ইতি টানলেন কেটি পেরি-অরল্যান্ডো ব্লুম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০৫:১৪ পিএম

এক দশকের সম্পর্কের ইতি টানলেন কেটি পেরি-অরল্যান্ডো ব্লুম

কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘ প্রায় এক দশক একসঙ্গে থাকার পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটলেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। তবে তাদের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সম্পর্কের ইতি টানলেও বিচ্ছেদটি ছিল বন্ধুত্বপূর্ণ, তিক্ততা ছাড়াই আলাদা হয়েছেন এই তারকা জুটি। আলাদা থাকলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন তারা।

এই দম্পতির ৪ বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে, যার নাম ডেইজি ডোভ। সূত্র জানিয়েছে, গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তারা। কেটি পেরি বর্তমানে তার ‘লাইফটাইমস’ ট্যুরে ব্যস্ত। ধারণা করা হচ্ছে, এই সময়টিতেই তাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়।

২০১৯ সালের ভালোবাসা দিবসে বাগদান সারেন কেটি ও অরল্যান্ডো। যদিও দীর্ঘ সময় একসঙ্গে থাকলেও তারা কখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি।

সূত্র মতে, কেটির ট্যুরে যাওয়ার আগেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছিল। পরে ট্যুর শুরুর পর সেই দূরত্ব আরও প্রকট হয়। ২০২৩ সালে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পেরি জানিয়েছিলেন, সম্পর্ক টিকিয়ে রাখতে তারা দুজনেই যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি ২০২৪ সালের এপ্রিলে ট্রেভর নোহর সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লুম তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন।

ওই সাক্ষাৎকারে ব্লুম বলেন, ‘আমাদের দুজনেরই সমৃদ্ধ ক্যারিয়ার ও জীবন রয়েছে। জীবন অনেকটা মহাবিশ্বের মতো জটিল। মাঝেমধ্যে মনে হয়, আমরা যেন একটি বালির দুর্গ তৈরি করছি। আমি শুধু চাই, তার হাত ধরে আবার নতুন করে শুরু করতে।’

প্রসঙ্গত, ২০১৬ সালের জানুয়ারিতে ডেটিং শুরু করেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ২০১৭ সালের মার্চে তারা কিছুদিনের জন্য আলাদা হয়ে গেলেও ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ফের একত্রিত হন। ২০২০ সালের মার্চে কেটি তার গর্ভাবস্থার ঘোষণা দেন এবং একই বছরের আগস্টে জন্ম হয় তাদের একমাত্র কন্যা ডেইজির।

Advertisement

হলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম