Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রভার শত্রু কে, ফেসবুক পোস্টে কার জন্য মায়া ছড়াচ্ছেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ১১:০৮ পিএম

প্রভার শত্রু কে, ফেসবুক পোস্টে কার জন্য মায়া ছড়াচ্ছেন?

ফাইল ছবি

Advertisement

শুধু অভিনয় নয়, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত কথা বলেন তিনি। 

সম্প্রতি অভিনেত্রীর নতুন এক ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের মাঝে রহস্য ছড়িয়েছে! যেখানে অভিনেত্রী তার এক শত্রুকে নিয়ে কথা বলেছেন। তবে তিনি শত্রুর নাম উল্লেখ করেননি।

বৃহস্পতিবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি নতুন স্ট্যাটাস দিয়েছেন প্রভা। তিনি লেখেন- ‘শত্রুপক্ষের দুঃখের দিনেও আনন্দ হচ্ছে না, বরং মায়া লাগছে। কী করব, আমি মানুষ তো! মেয়ে মানুষ, নারী হয়ে নারীর দুঃখের দিনে নারীকেই অসম্মান করার পারিবারিক শিক্ষা, যোগ্যতা কোনোটাই আমার নাই।’

ফেসবুক বার্তায় প্রভা বোঝাতে চেয়েছেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও একজন নারীর কষ্ট বা অপমান তাকে কোনোভাবেই আনন্দ দিতে পারে না। বরং তিনি সেই দুঃখে সহমর্মী হয়ে ওঠেন। 

এ মুহূর্তে শোবিজে আলোচনায় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার বিবাহ বিচ্ছেদ। তাই সবার ধারণা সেদিকেই ইঙ্গিত করেছেন প্রভা।

কণা কেন প্রভার শত্রু হলেন, এই আলোচনাও চলছে। কেউই নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। তবে প্রভার সংসার ভাঙার পর ন্যান্সি ও প্রভার রহস্যময় পোস্টগুলো বেশ উপভোগ করছেন নেটিজেনরা।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবেও গড়ে তুলেছেন তিনি। নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন অভিনেত্রী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম