Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাহরুখের কাছে লাল পাসপোর্ট কেন?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০২:০৭ পিএম

শাহরুখের কাছে লাল পাসপোর্ট কেন?

ছবিটি শাহরুখ খানের ফেসবুক পেজ থেকে নেওয়া

Advertisement

বিদেশ ভ্রমণ বা অন্য কোনো জরুরি কাজে দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট প্রয়োজন হয়। পাসপোর্ট ছাড়া কোনো রকমেই অন্য দেশে ভ্রমণ সম্ভব নয়। বর্তমানে বিশ্বজুড়ে চার ধরণের পাসপোর্ট রয়েছে, এর মধ্যে একটি লাল। এ রঙের পাসপোর্ট সচরাচর কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা কিংবা বিশেষ সম্মানপ্রাপ্ত ব্যক্তিদের দেওয়া হয়।

কূটনীতিক বা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা না হয়েও লাল পাসপোর্ট রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের কাছে। কেন এ অভিনেতার কাছে লাল পাসপোর্ট তা নিয়ে আলোচনার শেষ নেই।

ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সরকার বিশেষ সম্মান জানিয়ে শাহরুখ খানকে লাল পাসপোর্ট দিয়েছেন। তবে এটি নিয়ে এখনো সরকারিভাবে নিশ্চিত কোনো বিবৃতি পাওয়া যায়নি।

কিছু প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের কাছে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা রয়েছে। যা তাকে সেই দেশে দীর্ঘমেয়াদি বসবাস ও যাতায়াতের বিশেষ সুবিধা দেয়।

লাল পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক সফরের সময় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স লাগে না, যা একজন তারকার জন্য অনেকটাই সময় ও হয়রানি বাঁচায়। এমন সুবিধা ভারতে হাতে গোনা কিছু বিশিষ্ট ব্যক্তি পান। তাদের মধ্যে শাহরুখ একজন। তালিকায় আছেন ভারতের আরও বেশ কয়েকজন তারকাও।

Advertisement

শাহরুখ খান

Advertisement

আরও পড়ুন

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

মানিক মিয়ায় কনসার্ট, গানে থাকছে জেমসের ‘নগর বাউল’সহ সাত ব্যান্ড

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম