Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী জারিওয়ালা আর নেই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০২:১২ এএম

বলিউডের ‘কাঁটা লাগা’ গার্ল শেফালী জারিওয়ালা আর নেই

শেফালী জারিওয়ালা। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা অভিনেত্রী শেফালী জারিওয়ালা আর নেই। ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রীর স্বামী অভিনেতা পরশ ত্যাগী তাকে হাসপাতালে নিয়ে যান বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। 

তবে এখনো পর্যন্ত শেফালীর মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে তিনি হার্ট অ্যাটাক করেছেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমেক ভিডিওতে পারফর্ম করার মাধ্যমে আলোচনায় আসেন শেফালী। এরপর তেমন উল্লেখযোগ্য আর কোনো প্রজেক্টে কাজ করতে না পারলেও সেই ‘কাঁটা লাগা’ গানের কারণেই তাকে মনে রেখেছেন ভক্তরা। ২০১৯ সালে রিয়েলিটি শো বিগ বস ১৩-তেও অংশগ্রহণ করেছিলেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম