Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পাকিস্তানে কোটি টাকার সম্পত্তি রেখেও কেন ভারতে আদনান সামি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১১:০৩ এএম

পাকিস্তানে কোটি টাকার সম্পত্তি রেখেও কেন ভারতে আদনান সামি

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানে কোটি কোটি টাকার সম্পত্তি রেখে এসেছেন বলে জানিয়েছেন ভারতবর্ষের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। কয়েক বছর আগে পাকাপাকিভাবে ভারতের নাগরিকত্ব পেয়েছেন এ গায়ক। তারপর থেকে নানা প্রশ্নের মুখে পড়েছেন তিনি। অর্থের জন্য তিনি না কি ভারতে জায়গা করে নিয়েছেন—এমন এই প্রশ্নও উঠেছে তাকে নিয়ে। সেসব বিষয় নিয়ে অবশেষে যা বললেন আদনান সামি।

জন্মগতভাবে পাকিস্তানের মানুষ হলেও এ সংগীতশিল্পী ২০১৫ সালে ভারতের নাগরিকত্ব পেয়েছেন। আদনান বলেন, কেউ যদি বলে— আমি অর্থের জন্য ভারতে এসেছি, তাদের একটি কথা বলতে চাই, আমি কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তি পাকিস্তানে রেখে ভারতে এসেছি।

ভারতের জায়গায় অন্য কোনো দেশেও তিনি পাকাপাকিভাবে যেতে পারতেন বলে জানান। এ সংগীতশিল্পী বলেন, জার্মানি, ইংল্যান্ড, কানাডা কিংবা আমেরিকার নাগরিকত্বও পেতে পারতাম আমি। কিন্তু ভারতের মূল্যবোধের জন্য এই দেশে এসেছি। বিশেষ করে পাকিস্তান এই মূল্যবোধ সহ্য করতে পারে না বলেই এসেছি।

তবে খুব সহজেই ভারতের নাগরিকত্ব পেয়েছেন— এমন নয় বলেও জানান আদনান সামি। তিনি বলেন, খুব সহজেই আমি কিন্তু নাগরিক হয়ে উঠিনি। পাকিস্তানে এমন জায়গায় বেড়ে উঠেছি, যেখানে শুধুই ভারত সম্পর্কে খারাপ কথাই শুনেছি। কিন্তু এই দেশে আসার পর আমার ধারণা বদলে গেছে। এখন আমি জানি, ভারত কেমন, আর পাকিস্তানই বা কেমন।

উল্লেখ্য, ২০২২ সালে সামাজিক মাধ্যমে প্রকাশ্যে পাকিস্তানের নিন্দা করেছিলেন আদনান সামি। ভারতকে কেন ভালোবাসেন, তাও জানিয়েছিলেন তিনি। সেই সময় আদনান সামি লিখেছিলেন— মানুষ আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, কেন আমি পাকিস্তানকে পছন্দ করি না। সত্যিই বলছি, পাকিস্তানের যেসব মানুষ আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, তাদের ওপর আমার রাগ নেই। আমাকে যারা ভালোবাসেন, তাদের সবাইকে আমি ভালোবাসি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম