Logo
Logo
×

Advertisement

বিনোদন

সামাজিক মাধ্যমের ট্রল যেভাবে সামলান সারা আলি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১২:২১ পিএম

সামাজিক মাধ্যমের ট্রল যেভাবে সামলান সারা আলি

ছবি: সংগৃহীত

Advertisement

পতৌদি পরিবারের অলিখিত নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারা আলি খানের অভিষেক ভালোভাবেই হয়। রাতারাতি দর্শক থেকে সংবাদ মাধ্যমের প্রিয়পাত্রী হয়ে ওঠেন অভিনেত্রী। কিন্তু বছর কয়েক ঘুরতে না ঘুরতে সারাকে নিয়ে একের পর এক ট্রল শুরু হয়। 

সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চলে ‘মিম’। সারা অভিনীত কোনো সিনেমায় পর্দায় তেমন সাফল্য পাচ্ছে না, উল্টো প্রতি সিনেমার পর কপালে জুটছে কটাক্ষ। কখনো তার সংলাপ বলার ধরন, আবার কখনো তার সাজ, কখনো তার শিবভক্তি, যা তিনি করছেন, তাতেই ভুল ধরছেন একাংশ। সেটি দেখেই প্রতিনিয়ত আঘাত পাচ্ছেন সারার মা।

ইনস্টাগ্রামে সারার জুরি মেলা ভার। সব সময় নানা ধরনের ছবি পোস্ট করতেই থাকেন অভিনেত্রী। এতে  দর্শকদের কাছ থেকে ভালোবাসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু বছর না ঘুরতেই একের পর এক বিতর্ক। সারা নিজেও নানা সময় জানিয়েছেন, তাকে নিয়ে লোকে সমালোচনা করুক, সেটি সহ্য করার শক্তি রয়েছে তার। কিন্তু মা অমৃতা সবার সব মন্তব্য পড়েন, যেটি তার মায়ের ওপর প্রভাব ফেলে। যদিও মুখে নাকি মেয়েকে তার প্রকাশ দেখান না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম