Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শ্যামাসংগীতের পর বাংলা সিনেমায় কীর্তন গাইবেন অরিজিৎ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০১:০৩ পিএম

শ্যামাসংগীতের পর বাংলা সিনেমায় কীর্তন গাইবেন অরিজিৎ

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলা হোক বা হিন্দি— এই প্রজন্মের কাছে প্রেমের গান মানেই অরিজিৎ সিং। যদিও মাঝেমধ্যেই তিনি অন্যধারার গান গেয়ে থাকেন। যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘খাদ’। এ সিনেমায় ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে তিনি দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ওই মহাসিন্ধুর ওপার থেকে’-এর সুরের অনুসরণে ‘দেখো আলোয় আলো আকাশ’ গেয়েছিলেন। সেই গান আজও নানা জায়গায় শোনা যায়। 

২০২৩ সালে সেই ধারা বজায় রেখে গায়ক ও কবি শ্রীজাতের প্রথম সিনেমা ‘মানবজমিন’-এ গেয়েছিলেন রামপ্রসাদ সেনের শ্যামাসংগীত ‘মন রে কৃষিকাজ জানো না’। বাঙালি শ্রোতা এই গানও পরম সমাদরে গ্রহণ করেন।

এবার রথযাত্রায় টালিপাড়ায় জোর গুঞ্জন চলছে—এবার নাকি অরিজিতের কণ্ঠে শোনা যাবে কীর্তন। নেপথ্যে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের সিনেমা মানেই অরিজিতের গান। পরিচালক ব্যস্ত তার আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে। এ সিনেমায় অরিজিতের কণ্ঠে কীর্তন শোনা যেতে পারে। শীতে মুক্তি পাবে সিনেমাটি।

শুধু অরিজিৎ নন, সৃজিত তার সিনেমায় কীর্তন গাওয়াবেন আরও এমন দুই শিল্পীকে দিয়ে, যারা এই প্রথম এ ঘরানার গান গাইতে চলেছেন। তারা হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও জয়তী চক্রবর্তী। সৃজিতের সিনেমায় অরিজিতের মতোই শ্রেয়াও ‘কমন ফ্যাক্টর’। আর জয়তী চক্রবর্তী পরিচালকের প্রথম বাংলা সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিনেমায় ‘বঁধু মিছে রাগ করো না’ গানটি গেয়েছিলেন। এ সিনেমায় ‘নটী বিনোদিনী’ নাটকের অংশে ব্যবহৃত কীর্তন তার কণ্ঠে শোনা যাবে। এ ছাড়া আরও শোনা যাবে পদ্ম পলাশের গান। গায়ক মূলত লীলাকীর্তন পরিবেশন করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম