Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিচ্ছেদের পরও সঞ্জয়ের বাড়িতে যেতেন কারিশমা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০২:১৭ পিএম

বিচ্ছেদের পরও সঞ্জয়ের বাড়িতে যেতেন কারিশমা

ছবি: সংগৃহীত

Advertisement

২০০৩ সালে ধনাঢ্য ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে বিয়ে হয় কারিশমা কাপুরের। তাদের প্রথম সন্তান সামাইরার জন্ম ২০০৫ এবং দ্বিতীয় সন্তান কিয়ানের জন্ম ২০১১ সালে। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তারা। ২০১৭ সালে প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। প্রিয়ার আগের বিয়ে থেকে এক কন্যাসন্তান ছিল— সাফিরা। পরে সঞ্জয় ও প্রিয়ার এক পুত্রসন্তানের জন্ম হয়, তার নাম অ্যাজারিয়াস। এক পুরোনো সাক্ষাৎকারে সবার মধ্যে কেমন সম্পর্ক, তা নিয়ে কথা বলেন প্রিয়া সচদেব। এমনকি কারিশমার সঙ্গে প্রিয়ার সমীকরণ কেমন, জানালেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী।

কারিশমা ও সঞ্জয়ের বিচ্ছেদটা তিক্ততায় শেষ হয়। বিস্তর কাদা ছোড়াছুড়ি হয় দুপক্ষের মধ্যে। অভিনেত্রীর বাবা রণধীরের নাকি প্রথম থেকেই অপছন্দ ছিল সঞ্জয়কে। কেবল মেয়ের জন্য বিয়েতে সম্মতি দেন। সঞ্জয়ের ওপর একসময়ে তাকে নিলামে তোলার অভিযোগ আনেন কারিশমার। যদিও বিচ্ছেদের পর অবশ্য একাধিকবার একসঙ্গে দেখা গেছে তাকে। 

অভিনেত্রী সম্পর্কে প্রিয়া সচদেব বলেন, আমার সন্তানরাই আমাদের বাড়ির অনুষ্ঠানে কারিশমাকে ডাকতে বলেন। আমাদের পরিবারের সেই একতা আছে। আমি কখনই কারিশমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগিনি।

তিনি বলেন, কারণ আমি জানি আমার সঙ্গে স্বামীর সমীকরণ কেমন। আমরা একাধিকবার একসঙ্গে বিদেশ ভ্রমণে গেছি। শুধু কারিশমা নয়, তার দুই সন্তানকেও বাবার থেকে বিচ্ছিন্ন করেননি প্রিয়া। সঞ্জয়পত্নী বলেন, দুই কন্যাই (সামাইরা ও সাফিরা) পরস্পরের খুব ঘনিষ্ঠ। আমার ছোট ছেলে অ্যাজারিয়াস আবার কিয়ানদাদার বড় ভক্ত। সামাইরা ও কিয়ান দুজনই ভাঙা পরিবারের। তাই ওরা দুজনই খুব আবেগপ্রবণ। সন্তানদের জন্যই গোটা পরিবার এক সুতোয় বাঁধা রয়েছে বলে জানান প্রিয়া।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম