Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবারও মা হলেন ইলিয়ানা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৩:৪৮ পিএম

আবারও মা হলেন ইলিয়ানা

ছবি: সংগৃহীত

Advertisement

আবারও মা হলেন হলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি'ক্রুজ। ইলিয়ানা ও তার স্বামী মাইকেল ডোলান দ্বিতীয়বারের মতো আরও একবার পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। সামাজিক মাধ্যমে অনুরাগীদের কাছে এই খুশির খবরটি শেয়ার করে নিয়েছেন ইলিয়ানা।

আজ শনিবার (২৮ জুন) ইনস্টাগ্রামে ইলিয়ানা তার দ্বিতীয় ছেলের ছবি দিয়েছেন। এবং তার সম্পর্কে অন্যান্য বিবরণও শেয়ার করেছেন।

ইলিয়ানা ও মাইকেল ডোলান দুই বছরের মধ্যে দুই সন্তানকে স্বাগত জানিয়েছেন পোস্টে। ইলিয়ানা পোস্ট থেকে জানা যাচ্ছে, তিনি তার ছোট ছেলের নাম রেখেছেন কিয়ানু রাফে ডোলান। এমনকি সদ্যোজাতের একটি সাদাকালো ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে শিশুটিকে সাদা পোশাকে ঘুমিয়ে থাকতে দেখা গেছে।

পোস্টের সঙ্গে ইলিয়ানা লিখেছেন—কিয়ানু রাফে ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। যার জন্ম হয়েছে ২০২৫ সালের ১৯ জুনে। নিজের পোস্ট স্বামী মাইকেলকে ট্যাগও করেছেন অভিনেত্রী।

ছবিটি শেয়ার করে ইলিয়ানা পোস্টটির ক্যাপশনে লিখেছেন— আমাদের হৃদয় পূর্ণ (লাল হৃদয়, ঝলকানি ও নজরের তাবিজের ইমোজি)। কিয়ানু নামের অর্থ শীতল বাতাাস, প্রাচীন এবং স্থায়ী।

ইলিয়ানার পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়াংকা চোপড়া লিখেছেন— অভিনন্দন সুন্দর (লাল হৃদয়ের ইমোজি)। করণবীর শর্মা শুভেচ্ছা জানিয়ে লিখেছেন— অভিনন্দন মা। এক ভক্ত বলেন, ‘সুন্দর!! ফ্যামকে অভিনন্দন ও ভালোবাসা রইল। আরও অনেক অনুরাগীই ইলিয়ানা ও তার পরিবারকে অভিনন্দন বার্তা জানিয়েছেন।

উল্লেখ্য, ইলিয়ানা ও মাইকেল ২০২৩ সালে চুপি চুপি বিয়ে করে নেন। ইলিয়ানা ২০২৩ সালের এপ্রিল মাসে ইনস্টাগ্রামে তার প্রথম গর্ভাবস্থার খবর ঘোষণা করেন। পরে অন্তঃসত্ত্বা হওয়ার ছবি পোস্ট করে লেখেন, ‘শিগগিরই আসছি।’ লেখেন, তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার ছোট্ট সোনা।'

একই বছরের আগস্টে ইলিয়ানা তার প্রথম পুত্র কোয়া ফিনিক্স ডোলানের জন্ম দিয়েছিলেন এবং লিখেছিলেন— কোনো শব্দই এর ব্যাখ্যা করতে পারে না যে আমরা আমাদের আদরের ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা খুশি। হৃদয় পরিপূর্ণ।

ইলিয়ানাকে সর্বশেষ ২০২৪ সালে শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত রোমান্টিক কমেডি চলচ্চিত্র' দো অউর দো পেয়ার-'-এ দেখা গিয়েছিল। ছবিতে আরও অভিনয় করেছিলেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী ও সেন্ধিল রামমূর্তি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম