Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শেফালির শেষকৃত্যে ‘হাতজোড় করে’ যা বললেন স্বামী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১০:২১ এএম

শেফালির শেষকৃত্যে ‘হাতজোড় করে’ যা বললেন স্বামী

ছবি: সংগৃহীত

Advertisement

‘কাঁটা লাগা’খ্যাত মডেল-অভিনেত্রী শেফালি জারিওয়ালার মৃত্যু হয়েছে গত শুক্রবার। শেষকৃত্য সম্পন্ন হয়েছে গতকাল শনিবার (২৮ জুন)। শেষকৃত্য সম্পন্ন শেষে সবার উদ্দেশ্যে যে কথা বলেন অভিনেত্রীর স্বামী পরাগ।

চুল উসকো খুশকো, একগাল দাড়ি। শুক্রবার রাত থেকে ঝড় বয়ে গেছে তার জীবনে৷ মাত্র কয়েক ঘণ্টায় বদলে গেছে পরাগের জীবন। শেফালির মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ফটোসাংবাদিকরা প্রতি মুহূর্ত তাকে ধাওয়া করে বেড়াচ্ছেন। স্ত্রীকে শেষ বিদায় জানিয়ে তিনি বললেন, 'আপনারা দয়া করে এ রকম করবেন না৷ প্রার্থনা করুন আমার পরী যেন শান্তি পায়।'

২৭ জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মায়ানগরী। শনিবার বিকালে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তার মা। শেষযাত্রায় স্ত্রীর কপালে এঁকে দেন চুমু। শেষবারের মতো মেয়েকে দেহ আগলে বসেছিলেন শেফালির মা। কেন মৃত্যু হলো অভিনেত্রীর? 

শুক্রবার রাত থেকে এই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে সবার মনে। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এদিন জানানো হয়েছিল— মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। দিনের শেষে পুলিশের তরফে জানানো হলো অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু মেলেনি।

উল্লেখ্য, বিগ বস ১৩-এ তার সঙ্গেই অংশ নিয়েছিলেন রাশমি দেশাই। শেফালির মৃত্যুর খবরে তিনি বলেন, ‘কী বলব ভাষা খুঁজে পাচ্ছি না। এখনও খবরটা বিশ্বাসই হচ্ছে না। বড় তাড়াতাড়ি চলে গেল।’ রাশমির মতোই খবরটা বিশ্বাস করতে পারছেন না শেফালির অনুরাগীরাও।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম