Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার কাজান চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘মাস্তুল’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:৩২ পিএম

এবার কাজান চলচ্চিত্র উৎসবে জায়গা পেল ‘মাস্তুল’

ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার কাজানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। এবার সে তালিকায় যুক্ত হলো ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। এটা শুধু কাজান নয়, চলতি বছরের সেপ্টেম্বরে স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও  প্রদর্শিত হবে ‘মাস্তুল’ বলে জানান নির্মাতা।

 ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে 'মাস্তুল'।

‘মাস্তুল’ সিনেমায় ফুটে উঠেছে জলে ভাসমান জাহাজিদের জীবনের গল্প। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত ও সিফাত বন্যা প্রমুখ।

এদিকে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ পরিচালনা করেছেন শাহরিয়ার আজাদ সৌমিক। এক জোড়া কবুতর ও গ্রামীণ শৈশব স্মৃতি কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। আর তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ নির্মাণ করেছেন অ্যাঞ্জেলস রালিস। এতে উঠে এসেছে ১২ বছরের এক সাহসী মেয়ে আফরিনের গল্প, যার বসবাস ব্রহ্মপুত্রের এক প্রত্যন্ত দ্বীপে। আকস্মিক বন্যার পর জলবায়ু উদ্বাস্তু হয়ে বাবাকে খুঁজতে বের হয় সে। অভিনয়ে ছিলেন আফরিন খানম, বন্যা আক্তার ও ফিরোজা বেগম প্রমুখ। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম