Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বর্ষার যে কথা গায়ে লেগেছে নাজমি জান্নাতের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১২:৪৩ পিএম

বর্ষার যে কথা গায়ে লেগেছে নাজমি জান্নাতের

ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউড অভিনেতা অনন্ত জলিলকে চলতি মাসের শুরুর দিকে একটি অনুষ্ঠানে কেক খাওয়ান মডেল নাজমি জান্নাত। সেই মুহূর্তে পাশেই দাঁড়িয়ে ছিলেন অভিনেত্রী বর্ষা। আর এ ঘটনায় বর্ষা অভিমান করেছিলেন— এমনটিই উঠে আসে গণমাধ্যমে। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অভিনেত্রী বর্ষা। 

আদতে এমন কোনো প্রতিক্রিয়া দেখাননি বলে দাবি করেন তিনি। এরপর বিষয়টি নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসও দেন বর্ষা। সেখানে অভিনেত্রী বলেন, সেই মডেল নাজমি জান্নাতকে চেনেন না তিনি। বর্ষা আরও লেখেন— মজার ব্যাপার হলো, মেয়েটা কে ছিল? আমরা দুজন কেউ চিনি না।

এবার অভিনেত্রী বর্ষার এ মন্তব্য নিয়ে কথা বললেন মডেল নাজমি জান্নাত। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন নানা আক্ষেপের কথা। বর্ষার ওপর খানিক ক্ষোভ প্রকাশ করে জান্নাত বলেন, ‘সেখানে মাইকে অ্যানাউন্স করে আমাকে স্টেজে ডাকা হয়েছিল, হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়েছিল— এগুলো দেখার পরও যদি উনি না জানে আমি কে ছিলাম, আপনি কার সাথে স্টেজে আসছেন, সেটাও জানেন না, তাহলে বিষয়টি দুঃখের। 

তিনি বলেন, আমার অনুরোধ, এরপর যখন কেউ প্রোগ্রামে যাবেন, তখন তারা যেন জেনে নেয় তারা কার সঙ্গে স্টেজে উঠছে। 

এ মডেল বলেন, ‘অনন্ত জলিলের ওয়াইফ আমাকে ছোট করে দেখেছিলেন। উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন— ওই মেয়েটা নিজে থেকেই আসে কেক খাওয়াতে, আমরা চিনি না। তিনি বলেন, ব্যাপারটা হলো যে, প্রথমে আমি ওরকমটা অনুভব করিনি। স্টেজে যাওয়ার পর আমাদের কেক খাওয়ানোর ব্যাপারটা ঘটেছিল, তখন আমার কাছে নরমাল লেগেছে। আমি অনেক জায়গায় বলেছিও সেটি।

জান্নাত বলেন, খারাপ যে জায়গাটাতে লেগেছে, উনি স্ট্যাটাস দিয়েছেন যে— আমরা চিনি না। তো ওই ব্যাপারটাই গায়ে লেগেছে। 

তিনি বলেন, অথচ ওই মেয়েটাই আমি যে ওই প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সিইও ছিলাম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম