Logo
Logo
×

Advertisement

বিনোদন

ব্যান্ড নির্ঝরের ২৫ বছর উদযাপন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৫:৪৭ পিএম

ব্যান্ড নির্ঝরের ২৫ বছর উদযাপন

ছবি: সৌজন্য

Advertisement

পথচলার ২৫ বছর পূর্ণ করেছে বাংলাদেশি রক ব্যান্ড ‘নির্ঝর’। গেল ৭ জুন পথচলার এই মাইলফলকে পৌঁছায় তারা। এ উপলক্ষ্যে শুক্রবার (২৭ জুন) ঢাকার যাত্রা বিরতিতে ‘২৫শে নির্ঝর’ শিরোনামে এক কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্টে নির্ঝরের লাইনআপে ছিলেন গিটার ও ভোকালে জয় শাহরিয়ার, লিড গিটারে আমিন জামায়েল তিলক, বেইস গিটারে মারুফ-উল হক ও কাহনে তাফসির খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী শফিক তুহিন, এলিটা করিম, সাইফ জামান, খৈয়াম সানু সন্ধি, গীতিকার রবিউল ইসলাম জীবনসহ অনেকে।

প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে নির্ঝরের দুই অ্যালবামসহ নিজের অন্যান্য স্টুডিও অ্যালবাম থেকে গান শোনান জয় শাহরিয়ার। পাশাপাশি দর্শকশ্রোতারা কনসার্টের একটি অংশে উপভোগ করেন এলিটা করিম, সাইফ ও সন্ধির গান।

কনসার্টটি আয়োজন করেছে আজব কারখানা ও যাত্রা বিরতি।

উল্লেখ্য, ২০০০ সালের ৭ জুন বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে একক কনসার্টের মধ্য দিয়ে যাত্রা শুরু করে নির্ঝর।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম