Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার অজয় বরুণ আব্রাহামের সঙ্গে তামান্নার নতুন ইনিংস

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:১৪ এএম

এবার অজয় বরুণ আব্রাহামের সঙ্গে তামান্নার নতুন ইনিংস

ছবি: সংগৃহীত

Advertisement

দক্ষিণের তারকা তামান্না ভাটিয়া। আগে থেকেই দর্শকের কাছে পরিচিত। তবে তাকে ভিনদেশি দর্শকদের কাছে আরও পরিচিত করে তুলেছেন ‘বাহুবলী’। রাজামৌলির ব্লকবাস্টার এ প্রজেক্টের সাফল্যের অংশীদার তামান্নাও। তাই দক্ষিণ ভারতের গণ্ডি পেরিয়ে তামান্না এখন বৈশ্বিক তারকা। বলিউডেও তার অভিষেক হয়ে গেছে আরও আগে। 

বরং বলা যায়, দক্ষিণের চেয়ে এখন বলিউডেই বেশি ব্যস্ত এ অভিনেত্রী। হাতে আছে ‘নো এন্ট্রি-২’ থেকে রোহিত শেঠির পরবর্তী প্রজেক্ট। তার অভিনয়ের লাইনআপে অজয় দেবগন, বরুণ ধাওয়ান এবং জন আব্রাহামের মতো শীর্ষ তারকাদের সঙ্গে অ্যাকশন, থ্রিলার এবং কমেডি অন্তর্ভুক্ত রয়েছে।

‘ওডেলা-২’ অভিনেত্রী ইন্ডাস্ট্রির কিছু বিখ্যাত এবং সফল পরিচালকদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যারা বিশাল হিট প্রদানের জন্য পরিচিত এবং অ্যাকশন থেকে কমেডি এবং লোককাহিনি থ্রিলার পর্যন্ত, তার বৈচিত্র্যময় প্লট তৈরিতে সিদ্ধহস্ত। 

তামান্নাকে আনিস বাজমির কমেডি ভার্সে পা রাখবেন বহুল প্রতীক্ষিত কমেডি সিক্যুয়েল ‘নো এন্ট্রি-২’র মাধ্যমে। এ সিনেমায় তিনি কাজ করবেন বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর এবং দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে। প্রশংসিত নির্মাতা জুটি অরুণাভ কুমার এবং দীপক কুমার মিশ্র পরিচালিত লোকজ থ্রিলার ‘ভ্যান’র শিরোনামও হবেন তামান্না। এতে তাকে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। জানা গেছে, ‘ভ্যান’ লোককাহিনি এবং সাসপেন্সের এক মনোমুগ্ধকর মিশ্রণের সিনেমা।

মিশন মঙ্গলখ্যাত নির্মাতা জগন শক্তির ‘রঞ্জার’-এর প্রধান চরিত্রে অভিনয় করবেন এ অভিনেত্রী। এ সিনেমায় ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে তাকে। সঞ্জয় দত্তকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। অন্যদিকে রোহিত শেঠীর সঙ্গে একটি শিরোনামহীন জীবনীভিত্তিক অ্যাকশন সিনেমার জন্যও চূড়ান্ত তামান্না। এতে তিনি জন আব্রাহামের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। 

এ ছাড়া অর্চিত কুমার এবং নিশান্ত নায়েকের সঙ্গে জুটি বেঁধে ‘ডেয়ারিং পার্টনার্স’ নামে একটি শোতে অভিনয় করতে চলেছেন এ নায়িকা। এই শোতে ডায়ানা পেন্টি, নাকুল মেহতা এবং জাভেদ জাফেরিও মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। ‘ডেয়ারিং পার্টনার্স’ দুই সেরা বন্ধুর গল্প, যারা পুরুষ-শাসিত অ্যালকোহল শিল্পে উদ্যোক্তা হিসাবে পরিচিত। 

করণ জোহরের ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ সিরিজটি প্রতিযোগিতামূলক ব্যবসায়িক দৃশ্যপটের মধ্যে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে তাদের উচ্চাকাঙ্ক্ষী যাত্রা, চ্যালেঞ্জ এবং স্থিতিস্থাপকতার খোঁজে ব্যস্ত থাকে।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম