Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গাজায় গণহত্যার প্রতিবাদে এ মিজানের গান

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৬:২৯ পিএম

গাজায় গণহত্যার প্রতিবাদে এ মিজানের গান

এ মিজান। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের গাজায় চলছে ইসরাইলি গণহত্যা। শিশুসহ প্রতিদিন গুলি করে নির্বিচারে নিরস্ত্র মানুষদের হত্যা করছে ইসরাইলি দখলদার বাহিনী। ফিলিস্তিনিদের কান্নার আর্তনাদ স্পর্শ করেছে সারা পৃথিবীর অসংখ্য মানবিক মানুষদের। এবার গাজায় পাষণ্ড ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদ জানিয়ে গান করলেন এ মিজান। 

‘পাখির মত উড়ছে শুধু গাজাবাসীর লাশ, কিছু মানুষ তাই দেখে হায় করছে হা-হুতাশ’-এমন শব্দমালায় গানটি লেখার পাশাপাশি এর সুরও করেছেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন মো. মহিদুল ইসলাম। সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক জাহিদ বাশার পঙ্কজ।  ইতোমধ্যেই গানটি রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটি একটি ভিডিও আকারে ইউটিউবে প্রকাশিত হবে।

এ সম্পর্কে এ মিজান বলেন, ‘দীর্ঘ বছর ধরেই ফিলিস্তিনে নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করছে ইসরাইল। শিশুসহ প্রতিদিনই নিরস্ত্র মানুষকে হত্যা করছে তারা। গাজায় একদিকে ক্ষুধার্ত মানুষের হাহাকার আবার অন্যদিকে মৃত্যু সবমিলিয়ে গাজা যেন বর্তমানে মৃত্যুকূপ। ইসরাইলের এমন বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আমার এই গান। জানি না আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে। তবে সৃষ্টিকর্তা ফিলিস্তিনিদের নিরাপদ রাখুক। এই মানুষ হত্যার যুদ্ধ থেমে যাক-এ প্রার্থনাই করি।’

এ সম্পর্কে গায়ক মো. মহিদুল ইসলাম বলেন, ‘গাজার যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ দিয়েছে। তাদের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। ইসরাইলি বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই গান করেছি। আশাকরি গানটি মানুষের হৃদয়কে নাড়া দেবে।’

Advertisement

গাজা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম