Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাবিনা ইয়াসমিনের প্রাণের বাংলাদেশ

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম

সাবিনা ইয়াসমিনের প্রাণের বাংলাদেশ

সাবিনা ইয়াসমিন। ছবি: সংগৃহীত

Advertisement

কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন। সুস্থ হয়ে আবারও নিয়মিত হয়েছেন। একাধিক টিভি আয়োজনে গান করার পাশাপাশি নতুন একক গানেও কণ্ঠ দিচ্ছেন এ সংগীতশিল্পী। 

সম্প্রতি রেকর্ডিং করেছেন একটি দেশাত্ববোধক গানের। শিরোনাম ‘প্রাণের বাংলাদেশ’। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন আরিফ হোসেন বাবু। সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। শিগগিরই একটি ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ হবে। 

এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানের কথাগুলো খুব সুন্দর। প্রচলিত আধুনিক সুরে দেশের গানটি বেশ ভালো। আমার কাছে ভালো লেগেছে বলে গাইতে রাজি হয়েছি। নতুনদের সঙ্গে গান করতে আমার ভালো লাগে। রোহান যেমন ভালো গায়, তেমনই এ গানে ভালো সংগীতও করেছে। আশা করছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’

Advertisement

সাবিনা ইয়াসমিন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম