Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘এ ঘটনার পর কাজ করতে গিয়ে মনের জোর আরও পেয়েছি'

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম

‘এ ঘটনার পর কাজ করতে গিয়ে মনের জোর আরও পেয়েছি'

অভিনেত্রী আদা শর্মা। ছবি: সংগৃহীত

Advertisement

ভৌতিক ঘরানার সিনেমা ‘১৯২০’-এর হাত ধরে প্রথম বলিউডে অভিষেক হয় অভিনেত্রী আদা শর্মার। এ সিনেমায় তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। এর পরে একাধিক হিট সিনেমার অংশ হয়েছেন তিনি। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী আদা শর্মা। পাশাপাশি সিনেমাটি বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও আদা শর্মা বেশ সক্রিয়। ভক্ত-অনুরাগীদের মাঝে তার সাফল্য-ব্যর্থতা জানান দেন। সম্প্রতি এ অভিনেত্রী একটি দুর্ঘটনায় পড়েছিলেন। গুরুতর চোট লেগেছিল তার নাকে। 

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, আসন্ন অ্যাকশন থ্রিলার সিনেমার শুটিং সেটে গুরুতর আহত হন আদা শর্মা। মধ্যরাতে স্টান্টের মহড়া দিতে গিয়েই এমনটি হয়েছিল। চোট এতটাই গুরুতর যে, তার নাকে আঘাত লেগেছে। তবু কাজ থামাননি। একজন পেশাদার অভিনেত্রীর মতো মহড়া চালিয়ে গেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আদা শর্মা বলেন, ব্যথা তো সাময়িক, সিনেমার কাজও শেষ। যে রাতে আমার চোট লেগেছে, সেই সময় একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলাম।

তিনি বলেন, আইস প্যাক লাগিয়েছি। সেই সঙ্গে মেকআপ দিয়ে ফোলা অংশ ঢেকে দেওয়া হয়েছে। এ ঘটনার পর কাজ করতে গিয়ে মনের আরও জোর পেয়েছি।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম