Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বিজ্ঞাপনে অপি করিমের সঙ্গে পাভেল

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৫:৪৬ পিএম

বিজ্ঞাপনে অপি করিমের সঙ্গে পাভেল

ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় দুই তারকা অপি করিম ও সাইদুর রহমান পাভেল। প্রথমবারের মতো একইসঙ্গে পর্দা ভাগ করলেন তারা। সম্প্রতি অপি ও পাভেল একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন।

‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’-এর বিজ্ঞাপনচিত্রে পর্দায় আসছেন তারা। এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা সাগর জাহান।

বিজ্ঞাপনটিতে অপি করিমকে দেখা যাবে পাভেলের বসের ভূমিকায়। বিশ্বের ৪০টিরও বেশি দেশে ‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’ বিশুদ্ধতা, নিরাপত্তা ও ভবিষ্যতমুখী প্রযুক্তির সমার্থক এক নাম বলে জানান নির্মাতা।

পরিচালক সাগর জাহান বলেন, ‘অপিকে নিয়ে পরপর দুটি বিজ্ঞাপনে কাজ করলাম। আমি যেকোনো বিজ্ঞাপন করার আগে তার গুনগত মান জানার চেষ্টা করি। আশা করছি, ‘ফরন রেফ্রিজারেন্ট গ্যাস’ব্যবহার করে কেউ ঠকবে না।’

অপি করিম বর্তমানে আগের মতো অভিনয়ে নেই। তবে গত কুরবানি ঈদে  ‘উৎসব’ সিনেমা দিয়ে দর্শকের সঙ্গে আছেন তিনি। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন তিনি। ফ্যামিলি ড্রামা ঘরানার এই সিনেমায় অপির অভিনয় দারুণ প্রশংসা কুড়াচ্ছে।

Advertisement

অপি করিম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম