Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিনেত্রী কাইলি পেজ না ফেরার দেশে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম

অভিনেত্রী কাইলি পেজ না ফেরার দেশে

ছবি : সংগৃহীত

Advertisement

নীল ছবির জনপ্রিয় অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ২৮ বছর। লস অ্যাঞ্জেলেসে তার বাসভবন থেকে কাইলি পেজের লাশ উদ্ধার করে পুলিশ।

কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। তার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। তিনি ভিক্সেন মিডিয়া গ্রুপ ও ব্রাজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া কাইলি নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শোয়ের প্রতিযোগীও ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে হতবাক করে দিয়েছে তার পরিজন ও ভক্তদের।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে বাসভবন কাইলিকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। কাইলির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করে জানা না গেলেও তদন্তকারীদের অনুমান— অতিরিক্ত মাদকসেবনের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ফেন্টানিলসহ অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। কোনো অপরাধমূলক ঘটনা তার সঙ্গে ঘটেনি বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

এদিকে কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্সসহ একাধিক পর্নো সংস্থা। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তার হাসি ও দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট 

Advertisement

হলিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম